নরসিংদীর শিবপুরে প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়িত ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৯ জুন) উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। আগামী ১৮ জুন পর্যন্ত চলমান এ প্রশিক্ষণে উপজেলার নির্বাচিত প্রান্তিক পেশাজীবীরা অংশগ্রহণ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান সরদার। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা কর্মকর্তা মো. নাফিস শরীফ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম আবু রায়হান।
প্রশিক্ষণের প্রথম দিনে প্রকল্পের বিভিন্ন কার্যক্রমভিত্তিক ভিডিও প্রদর্শন, অতিথিদের বক্তব্য এবং অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, প্রকল্পটির মূল লক্ষ্য হলো প্রান্তিক ও আদি পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, উৎপাদিত পণ্যের মানোন্নয়ন, আধুনিকায়ন, বহুমুখী ব্যবহার ও বাজারজাতকরণে সক্ষমতা তৈরি করা। পাশাপাশি পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করে তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা।
এছাড়া দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ ও নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রকল্পের আওতায় সারাদেশে প্রায় ৪ লাখ ২৭ হাজার প্রান্তিক ও আদিবাসী পেশাজীবীকে প্রশিক্ষণ, উৎপাদন সহায়তা, বিপণন সুবিধা এবং আর্থিক প্রণোদনা প্রদান করা হচ্ছে। কামার, কুমার, বাঁশ-বেত শিল্প, কাঁসা-পিতল শিল্প, তাঁত, লোকজ বাদ্যযন্ত্র, নকশিকাঁথা ও শীতলপাটি তৈরিসহ ১০টি ঐতিহ্যবাহী পেশার উন্নয়নে প্রকল্পটি কাজ করছে।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬