শনিবার, ৩০ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অংশ নেন বিএনপি ও যুবদল নেতারা

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি

ছবি : চেকপোস্ট

মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দোয়া মাহফিল, আলোচনা সভা এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে নগরীর ৮নং ওয়ার্ডের কাজীহাটা এলাকায় এই কর্মসূচির আয়োজন করে রাজশাহী মহানগরীর ৮নং ওয়ার্ড যুবদল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ওয়ালিউল হক রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি এবং সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি। এছাড়াও ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রতন আলী এবং সাধারণ সম্পাদক মুইদসহ স্থানীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে আরও অংশ নেন মহানগর যুবদল, থানা যুবদল ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন যুবদলের যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান মিলন, সোহেল রানা, সদস্য মুজিবুল হক মিলন, সারওয়ার পারভেজ রকি, নীরব খাঁন তারেক, আকলেছুর রহমান সাজিম ও তানভির আহম্মেদ ফিরোজসহ অনেকে।

অনুষ্ঠানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে অতিথিরা দুস্থ ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করেন।

#রাজশাহী #যুবদল #জিয়াউররহমান

চেকপোস্ট

শনিবার, ৩০ মে ২০২৬

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দোয়া মাহফিল, আলোচনা সভা এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে নগরীর ৮নং ওয়ার্ডের কাজীহাটা এলাকায় এই কর্মসূচির আয়োজন করে রাজশাহী মহানগরীর ৮নং ওয়ার্ড যুবদল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ওয়ালিউল হক রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি এবং সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি। এছাড়াও ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রতন আলী এবং সাধারণ সম্পাদক মুইদসহ স্থানীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে আরও অংশ নেন মহানগর যুবদল, থানা যুবদল ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন যুবদলের যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান মিলন, সোহেল রানা, সদস্য মুজিবুল হক মিলন, সারওয়ার পারভেজ রকি, নীরব খাঁন তারেক, আকলেছুর রহমান সাজিম ও তানভির আহম্মেদ ফিরোজসহ অনেকে।

অনুষ্ঠানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে অতিথিরা দুস্থ ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত