সংযুক্ত আরব আমিরাতের আজমান উপকূলে সমুদ্রের পানির ওপর জাহাজগুলোকে ভাসমান অবস্থায় দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওটি ইতোমধ্যে ৩ কোটির বেশি বার দেখা হয়েছে এবং এতে লাইক পড়েছে ১৫ লাখেরও বেশি।
গত ২৫ নভেম্বর আজমান সমুদ্রসৈকতে সহকর্মীদের সঙ্গে ঘুরতে গিয়ে অদ্ভুত এ দৃশ্য ক্যামেরাবন্দি করেন দুবাইয়ে বসবাসকারী ২৯ বছর বয়সী ভারতীয় আলোকচিত্রী জাসিল আজিজ।
শনিবার প্রকাশিত খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দূরে সমুদ্রে থাকা কয়েকটি জাহাজকে পানির ওপর ভাসতে দেখেন আজিজ। জাহাজগুলোর তলদেশ ও পানির মধ্যে স্পষ্ট ফাঁকা জায়গা দেখা যাচ্ছিল। বিস্মিত হয়ে দ্রুত মুঠোফোন বের করে দৃশ্যটি ধারণ করেন তিনি।
বিজ্ঞানীরা এ ঘটনাকে ‘সুপিরিয়র মিরাজ’ বা ঊর্ধ্বমুখী মরীচিকা বলে থাকেন। বায়ুমণ্ডলের তাপমাত্রার বিশেষ বিন্যাসের কারণে এ ধরনের দৃশ্য তৈরি হয়। সাধারণত ভূপৃষ্ঠের কাছাকাছি ঠান্ডা বাতাস এবং তার ওপর উষ্ণ বাতাসের স্তর অবস্থান করলে আলোকরশ্মি বেঁকে যায়। ফলে দূরের কোনও বস্তু তার প্রকৃত অবস্থানের চেয়ে অনেক উঁচুতে রয়েছে বলে মনে হয়।
এ ধরনের মরীচিকার কারণে দিগন্তের ওপারে থাকা জাহাজ, উপকূল কিংবা দ্বীপও দৃশ্যমান হতে পারে। কখনও কখনও এ দৃশ্য কয়েক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এর সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। কেউ একে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও, কেউ আবার ডিজিটাল বিভ্রম বলে মন্তব্য করেন। এমনকি পৃথিবী সমতল কি না, তা নিয়েও বিতর্ক শুরু হয়।
আজিজ খালিজ টাইমসকে বলেন, অনেকে ভিডিওটিকে এআই দিয়ে তৈরি বলে মনে করেছেন। আবার কেউ একে সিমুলেশনের ত্রুটি বলে অভিহিত করেছেন।
সাধারণভাবে ধারণ করা একটি ভিডিও যে এত মানুষের নজর কাড়বে, তা তিনি কল্পনাও করেননি বলে জানান।
গরমের দিনে সড়কের ওপর পানি জমে থাকার মতো যে দৃশ্য দেখা যায়, সেটি ‘ইনফেরিয়র মিরাজ’ বা নিম্নমুখী মরীচিকা। সুপিরিয়র মিরাজের সঙ্গে এর পার্থক্য হলো, প্রথমটি উত্তপ্ত বাতাসের কারণে তৈরি হলেও দ্বিতীয়টি সৃষ্টি হয় তাপমাত্রার বিপরীত বিন্যাসে। সূত্র: ফক্স নিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

মতামত