বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দ্রুত তালিকা করে ত্রাণ কার্যক্রমের নির্দেশ

লাখাইয়ে কালবৈশাখী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও

ছবি: চেকপোস্ট

হবিগঞ্জের লাখাই উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে তিনি করাব ইউনিয়নের হোসেনপুর গ্রামে ক্ষয়ক্ষতির অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির মালিকদের সঙ্গে কথা বলেন এবং ক্ষতির পরিমাণ সম্পর্কে খোঁজখবর নেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে।

ইউএনও আরও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্ষতিগ্রস্তদের নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন এক কপি ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করে আবেদন করেন।

তিনি জানান, আকস্মিক বন্যা ও ঝড়ে যেসব কৃষকের ফসলের ক্ষতি হয়েছে, তাদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তাদেরকেও সরকারি সহায়তার আওতায় আনা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রাকিব, উপজেলা পরিষদের সিএ মো. ওয়াহিদুল ইসলাম, গণমাধ্যম কর্মী এম এ ওয়াহেদ, মহসিন সাদেক ও পারভেজ হাসানসহ স্থানীয়রা।

#লাখাই #কালবৈশাখীঝড় #ক্ষতিগ্রস্তমানুষ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

লাখাইয়ে কালবৈশাখী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

হবিগঞ্জের লাখাই উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে তিনি করাব ইউনিয়নের হোসেনপুর গ্রামে ক্ষয়ক্ষতির অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির মালিকদের সঙ্গে কথা বলেন এবং ক্ষতির পরিমাণ সম্পর্কে খোঁজখবর নেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে।

ইউএনও আরও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্ষতিগ্রস্তদের নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন এক কপি ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করে আবেদন করেন।

তিনি জানান, আকস্মিক বন্যা ও ঝড়ে যেসব কৃষকের ফসলের ক্ষতি হয়েছে, তাদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তাদেরকেও সরকারি সহায়তার আওতায় আনা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রাকিব, উপজেলা পরিষদের সিএ মো. ওয়াহিদুল ইসলাম, গণমাধ্যম কর্মী এম এ ওয়াহেদ, মহসিন সাদেক ও পারভেজ হাসানসহ স্থানীয়রা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত