হবিগঞ্জের লাখাই উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, দাঙ্গা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় অংশ নিয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, পুলিশ প্রশাসন মাদক নির্মূলে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করে কাজ করছে এবং এ ক্ষেত্রে ইতোমধ্যে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হয়েছে। পাশাপাশি দাঙ্গা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি জানান, ঈদুল আজহাকে সামনে রেখে উপজেলার প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং সভার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা হয়েছে। ফলে ঈদের আগে ও পরে কোনো ধরনের দাঙ্গা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছে।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ টহল জোরদার, মসজিদভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধির উদ্যোগ অব্যাহত থাকবে।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ড. আক্তার আহাদ চৌধুরী স্বপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলাম, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফারুক, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিত্ব।
বক্তারা বলেন, লাখাই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের তুলনায় ভালো এবং গত মাসের তুলনায় আরও উন্নত হয়েছে। এ ধারা বজায় রাখতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসন ও সুশীল সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় বুল্লাবাজার এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন, বাসস্ট্যান্ড নির্মাণ, সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ২০০৭ সালে নির্মিত মাল্টিপারপাস শেড ব্যবসায়ীদের মাঝে বরাদ্দ দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
এছাড়া মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের তালিকা প্রস্তুত করে পুলিশ প্রশাসনকে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়। উপজেলার প্রবেশদ্বার বলভদ্র ব্রিজে টোল আদায় বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিও সভায় উত্থাপন করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যাগুলোর দ্রুত সমাধানে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬