মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সংগঠনের অংশগ্রহণের ওপর গুরুত্ব

রায়গঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটি ও সিএসও প্রতিনিধিদের মতবিনিময় সভা

ছবি : চেকপোস্ট

সিরাজগঞ্জের রায়গঞ্জে সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের কাছে সরকারি আইনি সেবা পৌঁছে দেওয়া এবং সুশাসন ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে জেলা লিগ্যাল এইড কমিটি ও সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) উপজেলার সোনাখাড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ‘নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ’ (ECSAP) প্রকল্পের আওতায় সভাটির আয়োজন করা হয়।

বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) আয়োজিত এ সভায় সহযোগিতা করে ইউরোপীয় ইউনিয়ন, মানুষের জন্য ফাউন্ডেশন, উই ক্যান ও ক্রিশ্চিয়ান এইড।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার, বিজ্ঞ সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য-সচিব কাফি আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার মিঞা।

ব্রেডের প্রকল্প সমন্বয়কারী মো. আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সরকারি আইনি সহায়তা পৌঁছে দিতে নাগরিক সমাজের সংগঠনগুলোর কার্যকর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা বলেন, তৃণমূল পর্যায়ে আইনি সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করতে এবং মানুষের মধ্যে আইনি সচেতনতা বাড়াতে জেলা লিগ্যাল এইড কমিটি ও স্থানীয় সিএসও প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় বক্তারা সুবিধাবঞ্চিত মানুষের আইনি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সরকারি আইনি সহায়তার সুযোগ সম্পর্কে প্রচার এবং স্থানীয় পর্যায়ে সেবা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুজর গিফারী, ব্রেডের অ্যাকাউন্টস অফিসার আবুল কালাম আজাদ, প্রকল্প কর্মকর্তা সোলাইমান শেখ, সোনাখাড়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

Image

#রায়গঞ্জ #লিগ্যালএইড #আইনি_সহায়তা

চেকপোস্ট

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

রায়গঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটি ও সিএসও প্রতিনিধিদের মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জে সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের কাছে সরকারি আইনি সেবা পৌঁছে দেওয়া এবং সুশাসন ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে জেলা লিগ্যাল এইড কমিটি ও সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) উপজেলার সোনাখাড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ‘নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ’ (ECSAP) প্রকল্পের আওতায় সভাটির আয়োজন করা হয়।

বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) আয়োজিত এ সভায় সহযোগিতা করে ইউরোপীয় ইউনিয়ন, মানুষের জন্য ফাউন্ডেশন, উই ক্যান ও ক্রিশ্চিয়ান এইড।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার, বিজ্ঞ সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য-সচিব কাফি আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার মিঞা।

ব্রেডের প্রকল্প সমন্বয়কারী মো. আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সরকারি আইনি সহায়তা পৌঁছে দিতে নাগরিক সমাজের সংগঠনগুলোর কার্যকর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা বলেন, তৃণমূল পর্যায়ে আইনি সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করতে এবং মানুষের মধ্যে আইনি সচেতনতা বাড়াতে জেলা লিগ্যাল এইড কমিটি ও স্থানীয় সিএসও প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় বক্তারা সুবিধাবঞ্চিত মানুষের আইনি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সরকারি আইনি সহায়তার সুযোগ সম্পর্কে প্রচার এবং স্থানীয় পর্যায়ে সেবা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুজর গিফারী, ব্রেডের অ্যাকাউন্টস অফিসার আবুল কালাম আজাদ, প্রকল্প কর্মকর্তা সোলাইমান শেখ, সোনাখাড়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত