বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি কোনো ব্যক্তিগত নয়, বরং দুটি রাষ্ট্রের মধ্যে সম্পাদিত চুক্তি। তাই এটি ইচ্ছামতো পরিবর্তন করা সম্ভব নয়। তবে চুক্তির মধ্যে দেশের স্বার্থবিরোধী কোনো ধারা থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে।
শুক্রবার সকালে সিলেটের বাইশটিলা এলাকায় জেলা পরিষদ ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক চুক্তিতে উভয় পক্ষের স্বার্থ বিবেচনা করা হয় এবং এটি একটি “উইন-উইন সিচুয়েশন” ভিত্তিক ব্যবস্থা। চুক্তির বিভিন্ন ধারার মধ্যে সমন্বয়ের মাধ্যমে উভয় দেশের স্বার্থ নিশ্চিত করা হয়।
সম্প্রতি মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি তেলের দাম সামান্য বৃদ্ধি পেলেও এর প্রভাব দীর্ঘমেয়াদি হবে না। কেউ যদি বাজারে অযৌক্তিকভাবে দাম বাড়ায়, তবে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, জ্বালানির দাম বাড়লেও ডিমের মতো পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর সুযোগ নেই।
সরকারি কল-কারখানা বেসরকারিকরণ প্রসঙ্গে তিনি বলেন, সরকার ব্যবসা পরিচালনায় দক্ষ নয়। তাই লোকসানি প্রতিষ্ঠানগুলো বেসরকারি খাতে ছেড়ে দিয়ে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাইশটিলায় ন্যাচারাল পার্ক নির্মাণ প্রসঙ্গে তিনি জানান, জেলা পরিষদের ৪৩ একর জায়গায় একটি আধুনিক পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে। সেখানে ক্যাবল কার, রোপ ব্রিজসহ বিভিন্ন আকর্ষণ থাকবে, যা সিলেটের পর্যটন খাতে নতুন মাত্রা যোগ করবে।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬