বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে

রামপালে ৮০ প্রতিবেশীর মানবিক উদ্যোগ: ৮০ দুঃস্থ পরিবার পেল গরু-ছাগল সহায়তা

ছবি : চেকপোস্ট

বাগেরহাটের রামপাল উপজেলায় ‘জয় অব গিভিং’ প্রতিপাদ্যে ব্যতিক্রমী মানবিক উদ্যোগের মাধ্যমে ৮০ জন স্বাবলম্বী প্রতিবেশী তাদের ৮০ জন দুঃস্থ প্রতিবেশীকে গরু, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি উপহার দিয়েছেন।

বুধবার (১৫ জুলাই) ওয়ার্ল্ড ভিশন রামপাল এডিপি-এর আয়োজনে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত ভেটেরিনারি কর্মকর্তা বিনয় কুমার দে, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা এবং প্রেসক্লাব রামপালের সদস্য মো. তারিকুল ইসলাম।

সভাপতির বক্তব্যে ফুলি সরকার জানান, ২০২১ সাল থেকে ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে রামপালে ২ হাজার ২৬৩ জন দুঃস্থ উপকারভোগীকে নগদ অর্থ, গরু, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি দিয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। তিনি বলেন, একসময় যারা সহায়তা পেয়েছিলেন, আজ তারাই স্বেচ্ছায় নিজেদের প্রতিবেশীদের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

প্রধান অতিথি তামান্না ফেরদৌসি এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবান ও স্বাবলম্বী মানুষ এভাবে এগিয়ে এলে পিছিয়ে পড়া মানুষের আত্মনির্ভরশীলতা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি সমাজের সচ্ছল ব্যক্তিদের এ ধরনের মানবিক উদ্যোগে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

Image

#রামপাল_সংবাদ #ওয়ার্ল্ডভিশন #JoyOfGiving

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

রামপালে ৮০ প্রতিবেশীর মানবিক উদ্যোগ: ৮০ দুঃস্থ পরিবার পেল গরু-ছাগল সহায়তা

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

বাগেরহাটের রামপাল উপজেলায় ‘জয় অব গিভিং’ প্রতিপাদ্যে ব্যতিক্রমী মানবিক উদ্যোগের মাধ্যমে ৮০ জন স্বাবলম্বী প্রতিবেশী তাদের ৮০ জন দুঃস্থ প্রতিবেশীকে গরু, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি উপহার দিয়েছেন।

বুধবার (১৫ জুলাই) ওয়ার্ল্ড ভিশন রামপাল এডিপি-এর আয়োজনে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত ভেটেরিনারি কর্মকর্তা বিনয় কুমার দে, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা এবং প্রেসক্লাব রামপালের সদস্য মো. তারিকুল ইসলাম।

সভাপতির বক্তব্যে ফুলি সরকার জানান, ২০২১ সাল থেকে ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে রামপালে ২ হাজার ২৬৩ জন দুঃস্থ উপকারভোগীকে নগদ অর্থ, গরু, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি দিয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। তিনি বলেন, একসময় যারা সহায়তা পেয়েছিলেন, আজ তারাই স্বেচ্ছায় নিজেদের প্রতিবেশীদের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

প্রধান অতিথি তামান্না ফেরদৌসি এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবান ও স্বাবলম্বী মানুষ এভাবে এগিয়ে এলে পিছিয়ে পড়া মানুষের আত্মনির্ভরশীলতা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি সমাজের সচ্ছল ব্যক্তিদের এ ধরনের মানবিক উদ্যোগে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত