শনিবার, ২০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব

রাতআপ বাঁশখালী উপজেলা কমিটি গঠন, সভাপতি বাদশা আলম-সম্পাদক ফখরুদ্দিন

ছবি: চেকপোস্ট

রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) বাঁশখালী উপজেলা শাখার ১৪৩৩-১৪৩৪ বাংলা বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৯ জুন ২০২৬) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুরে নাহার ক্লাব সংলগ্ন দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার শাখা কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাতআপ বাঁশখালী শাখার সাবেক সভাপতি প্রকৌশলী মোহাম্মদ বাদশা আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দরবার শরীফের মোন্তাজেম, খলিফায়ে রাহেভান্ডারী এবং রাহেভান্ডার আশেকান পরিষদ (রাআপ)-এর সভাপতি ডা. সূফি সৈয়দ মোহাম্মদ আরেফ হোছাইন শাহ (মা.)। বিশেষ অতিথি ছিলেন খলিফায়ে রাহেভান্ডারী, রাহেভান্ডার ওলামা পরিষদের অন্যতম সদস্য ও বিশিষ্ট সাংবাদিক মুফতি মাওলানা মোহাম্মদ হায়দার আলী (এমএ)।

এছাড়া উপস্থিত ছিলেন রাতআপ কেন্দ্রীয় পরিষদের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট মো. ইব্রাহীম বিপু, সাধারণ সম্পাদক আ.স.ম. মোসলেহ উদ্দীন, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ মহসিন, ব্যবসায়ী মোহাম্মদ হোসাইন, হাফেজ মাওলানা মোহাম্মদ মিনহাজুল আলম (মা.), তরিকত বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ হামেদ হাসান (মা.), বোয়ালখালী শাখার সদস্য আলী আজমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রকৌশলী মোহাম্মদ বাদশা আলমকে পুনরায় সভাপতি এবং মোহাম্মদ ফখরুদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

আলোচনা শেষে সংগঠনের উত্তরোত্তর উন্নয়ন, ঐক্য ও ধর্মীয় কর্মকাণ্ডের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

#রাতআপ #বাঁশখালী #রাহেভান্ডার_আশেকান_পরিষদ

চেকপোস্ট

শনিবার, ২০ জুন ২০২৬

রাতআপ বাঁশখালী উপজেলা কমিটি গঠন, সভাপতি বাদশা আলম-সম্পাদক ফখরুদ্দিন

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) বাঁশখালী উপজেলা শাখার ১৪৩৩-১৪৩৪ বাংলা বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৯ জুন ২০২৬) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুরে নাহার ক্লাব সংলগ্ন দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার শাখা কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাতআপ বাঁশখালী শাখার সাবেক সভাপতি প্রকৌশলী মোহাম্মদ বাদশা আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দরবার শরীফের মোন্তাজেম, খলিফায়ে রাহেভান্ডারী এবং রাহেভান্ডার আশেকান পরিষদ (রাআপ)-এর সভাপতি ডা. সূফি সৈয়দ মোহাম্মদ আরেফ হোছাইন শাহ (মা.)। বিশেষ অতিথি ছিলেন খলিফায়ে রাহেভান্ডারী, রাহেভান্ডার ওলামা পরিষদের অন্যতম সদস্য ও বিশিষ্ট সাংবাদিক মুফতি মাওলানা মোহাম্মদ হায়দার আলী (এমএ)।

এছাড়া উপস্থিত ছিলেন রাতআপ কেন্দ্রীয় পরিষদের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট মো. ইব্রাহীম বিপু, সাধারণ সম্পাদক আ.স.ম. মোসলেহ উদ্দীন, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ মহসিন, ব্যবসায়ী মোহাম্মদ হোসাইন, হাফেজ মাওলানা মোহাম্মদ মিনহাজুল আলম (মা.), তরিকত বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ হামেদ হাসান (মা.), বোয়ালখালী শাখার সদস্য আলী আজমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রকৌশলী মোহাম্মদ বাদশা আলমকে পুনরায় সভাপতি এবং মোহাম্মদ ফখরুদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

আলোচনা শেষে সংগঠনের উত্তরোত্তর উন্নয়ন, ঐক্য ও ধর্মীয় কর্মকাণ্ডের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত