মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কাজ করছেন ১,২৭০ কর্মী

রাজশাহীতে কোরবানির বর্জ্য অপসারণে মাঠে রাসিক, তদারকিতে প্রশাসক রিটন

ছবি: চেকপোস্ট

রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে একযোগে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। নগরীকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

রাসিক সূত্রে জানা যায়, মহানগরীর বিভিন্ন পাড়া-মহল্লা থেকে কোরবানির বর্জ্য সংগ্রহ করে ভ্যানযোগে সিটি কর্পোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার (এসটিএস) স্টেশনে নেওয়া হচ্ছে। এ কাজে ১,২৭০ জন পরিচ্ছন্নতাকর্মীসহ প্রয়োজনীয় যানবাহন ও সরঞ্জাম নিয়োজিত রয়েছে। পাশাপাশি দুর্গন্ধ দূর ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পর্যাপ্ত পরিমাণ ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক ছিটানো হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে নগরীর ৯ নম্বর ওয়ার্ডে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

পরিদর্শনকালে তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী উপহার দিতে রাসিকের পরিচ্ছন্নতাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সিটি কর্পোরেশনের দেওয়া পরিবেশবান্ধব ব্যাগে কোরবানির বর্জ্য সংরক্ষণ করে নির্ধারিত স্থানে রাখুন এবং পরিচ্ছন্ন নগরী গড়তে সহযোগিতা করুন।

বর্জ্য অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাসিকের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, পরিবহন শাখার চালক ও সহকারীদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া কার্যক্রম মনিটরিংয়ের জন্য ৩০টি ওয়ার্ডে ৩ জন করে মোট ৯০ জন কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করছেন।

এদিকে, এবার প্রথমবারের মতো প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে মহানগরীর প্রায় ৮২ হাজার হোল্ডিংয়ের প্রতিটি মুসলিম পরিবারের মধ্যে পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করা হয়েছে। পাশাপাশি গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য বড় আকারের পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য পৃথকভাবে ব্যাগ ও ব্লিচিং পাউডার সরবরাহ করা হয়েছে।

রাসিকের এ উদ্যোগকে নগরবাসীর জন্য পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ঈদ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

#রাজশাহী_সিটি_কর্পোরেশন #মাহফুজুর_রহমান_রিটন #কোরবানির_বর্জ্য_অপসারণ

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

রাজশাহীতে কোরবানির বর্জ্য অপসারণে মাঠে রাসিক, তদারকিতে প্রশাসক রিটন

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে একযোগে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। নগরীকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

রাসিক সূত্রে জানা যায়, মহানগরীর বিভিন্ন পাড়া-মহল্লা থেকে কোরবানির বর্জ্য সংগ্রহ করে ভ্যানযোগে সিটি কর্পোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার (এসটিএস) স্টেশনে নেওয়া হচ্ছে। এ কাজে ১,২৭০ জন পরিচ্ছন্নতাকর্মীসহ প্রয়োজনীয় যানবাহন ও সরঞ্জাম নিয়োজিত রয়েছে। পাশাপাশি দুর্গন্ধ দূর ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পর্যাপ্ত পরিমাণ ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক ছিটানো হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে নগরীর ৯ নম্বর ওয়ার্ডে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

পরিদর্শনকালে তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী উপহার দিতে রাসিকের পরিচ্ছন্নতাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সিটি কর্পোরেশনের দেওয়া পরিবেশবান্ধব ব্যাগে কোরবানির বর্জ্য সংরক্ষণ করে নির্ধারিত স্থানে রাখুন এবং পরিচ্ছন্ন নগরী গড়তে সহযোগিতা করুন।

বর্জ্য অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাসিকের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, পরিবহন শাখার চালক ও সহকারীদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া কার্যক্রম মনিটরিংয়ের জন্য ৩০টি ওয়ার্ডে ৩ জন করে মোট ৯০ জন কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করছেন।

এদিকে, এবার প্রথমবারের মতো প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে মহানগরীর প্রায় ৮২ হাজার হোল্ডিংয়ের প্রতিটি মুসলিম পরিবারের মধ্যে পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করা হয়েছে। পাশাপাশি গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য বড় আকারের পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য পৃথকভাবে ব্যাগ ও ব্লিচিং পাউডার সরবরাহ করা হয়েছে।

রাসিকের এ উদ্যোগকে নগরবাসীর জন্য পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ঈদ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত