বুধবার, ২১ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

রাজনগরের ফতেপুরে বিএনপি নেতা হাফিজুর রহমান পংকির বিশাল মোটরসাইকেল শোডাউন ও পূজামণ্ডপ পরিদর্শন

ছবি: চেকপোস্ট

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী ১ নং ফতেপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি নেতা চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক জনাব হাফিজুর রহমান পংকি ইউনিয়নের বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ তিনি দিনব্যাপী এ পরিদর্শন কর্মসূচি পালন করেন।

​পরিদর্শন কর্মসূচির শুরুতে ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এক বিশাল মোটরসাইকেল শোডাউনের আয়োজন করা হয়। শোডাউনটি ফতেপুর ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। মোটর শোভাযাত্রায় দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের বিপুলসংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​পূজামণ্ডপ পরিদর্শনকালে চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুর রহমান পংকি হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন, শারদীয় শুভেচ্ছা জানান এবং মণ্ডপের নিরাপত্তার সার্বিক খোঁজখবর নেন।

​এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ১ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বাবু নকুল চন্দ্র দাস। সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়ে পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ও গণ্যমান্য মুরুব্বিয়ান, স্থানীয় সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী, যুবসমাজের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ জনগণ।

​পরিদর্শনকালে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় জনাব হাফিজুর রহমান পংকি বলেন, "ফতেপুর ইউনিয়ন সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই ইউনিয়নের সন্তান। শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি আমাদের সার্বজনীন উৎসব। আমরা সবাই মিলে এ উৎসব আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করব।"

​পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা বিএনপি নেতা হাফিজুর রহমান পংকি ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের এই আন্তরিক শুভেচ্ছা ও সার্বিক সহযোগিতার আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন এবং সকলকে ধন্যবাদ জানান।

চেকপোস্ট

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

রাজনগরের ফতেপুরে বিএনপি নেতা হাফিজুর রহমান পংকির বিশাল মোটরসাইকেল শোডাউন ও পূজামণ্ডপ পরিদর্শন

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত