ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্স করে রাঙ্গামাটি জেলার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল।
রোববার ১০ মে ২০২৬ সকালে রাঙ্গামাটি সদরের মারি স্টেডিয়াম-এ অনুষ্ঠিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনালে তারা রাজস্থলী উপজেলার তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৫-১ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
এর আগে টুর্নামেন্টের বিভিন্ন পর্বে দারুণ নৈপুণ্য দেখায় রাজনগর দল।
৬ মে কাপ্তাই উপজেলার বিপক্ষে ৩-০ গোলে জয়, ৮ মে কাউখালী উপজেলার বিপক্ষে ৪-১ গোলে জয় এবং ৯ মে সেমিফাইনালে বাঘাইছড়িকে ৪-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কফিল উদ্দিন, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টু এবং বিএনপি নেত্রী মৈত্রী চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক জয়ের মাধ্যমে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে রাঙ্গামাটি জেলার শিরোপা ঘরে তোলে।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬