বুধবার, ১৭ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সদস্যদের কল্যাণে কাজের অঙ্গীকার

রাঙামাটি ক্লার্ক সমিতির সহ-সভাপতি নির্বাচিত কামাল পাশা

ছবি: চেকপোস্ট

রাঙামাটি জেলা আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. কামাল পাশা

নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, আইনজীবী সহকারীদের পেশাগত উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি সকলকে সঙ্গে নিয়ে কাজ করবেন।

নির্বাচনে অধিকাংশ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও কোষাধ্যক্ষ পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সদস্যদের ভোটে অমল দত্ত কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুধীর কান্তি মজুমদার। এছাড়া সহ-সভাপতি হিসেবে মো. কামাল পাশার সঙ্গে রয়েছেন মো. রহমত আলী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উজ্জল কান্তি দে

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সঞ্জয় কুমার দে। কমিশনের সদস্য ছিলেন রনজিৎ দাশ মানিক এবং জ্যোতি কুমার তঞ্চঙ্গ্যা

নবনির্বাচিত সহ-সভাপতি কামাল পাশা বলেন, সমিতির ঐতিহ্য ও মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।

নতুন কমিটি গঠনের পর সাধারণ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে রাঙামাটি জেলা আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতি আরও শক্তিশালী, কার্যকর ও সুসংগঠিত সংগঠনে পরিণত হবে।

#রাঙামাটি #কামাল_পাশা #ক্লার্ক_সমিতি

চেকপোস্ট

বুধবার, ১৭ জুন ২০২৬

রাঙামাটি ক্লার্ক সমিতির সহ-সভাপতি নির্বাচিত কামাল পাশা

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

রাঙামাটি জেলা আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. কামাল পাশা

নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, আইনজীবী সহকারীদের পেশাগত উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি সকলকে সঙ্গে নিয়ে কাজ করবেন।

নির্বাচনে অধিকাংশ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও কোষাধ্যক্ষ পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সদস্যদের ভোটে অমল দত্ত কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুধীর কান্তি মজুমদার। এছাড়া সহ-সভাপতি হিসেবে মো. কামাল পাশার সঙ্গে রয়েছেন মো. রহমত আলী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উজ্জল কান্তি দে

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সঞ্জয় কুমার দে। কমিশনের সদস্য ছিলেন রনজিৎ দাশ মানিক এবং জ্যোতি কুমার তঞ্চঙ্গ্যা

নবনির্বাচিত সহ-সভাপতি কামাল পাশা বলেন, সমিতির ঐতিহ্য ও মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।

নতুন কমিটি গঠনের পর সাধারণ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে রাঙামাটি জেলা আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতি আরও শক্তিশালী, কার্যকর ও সুসংগঠিত সংগঠনে পরিণত হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত