রোববার, ১৯ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রয়োজনে অতিরিক্ত পাম্পও মজুদ

রহনপুরে নতুন পানির পাম্প স্থাপন, দীর্ঘদিনের সংকট কাটার আশা

ছবি : চেকপোস্ট

দীর্ঘদিনের অপেক্ষার পর রহনপুর পৌরসভার ডাকবাংলো পাড়া ২ নম্বর পানির পাম্পে নতুন পাম্প ও মোটর স্থাপন করা হয়েছে। এর ফলে ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের পানির সংকট দূর হবে বলে আশা করছেন স্থানীয়রা।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত একটি পাম্প ও মোটর সংরক্ষণ করা হয়েছে, যাতে ভবিষ্যতে যান্ত্রিক ত্রুটির কারণে পানি সরবরাহ ব্যাহত না হয়।

এলাকাবাসীর মতে, নতুন পাম্প স্থাপনের ফলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং স্বাভাবিক পানি সরবরাহ নিশ্চিত হওয়ায় জনজীবনে স্বস্তি ফিরবে।

এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জাকির মুন্সী, পৌর পরিষদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পৌরসভার নাগরিক সেবা আরও উন্নত করতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

#রহনপুর #পানির_সংকট #পৌরসভা

চেকপোস্ট

রোববার, ১৯ জুলাই ২০২৬

রহনপুরে নতুন পানির পাম্প স্থাপন, দীর্ঘদিনের সংকট কাটার আশা

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

দীর্ঘদিনের অপেক্ষার পর রহনপুর পৌরসভার ডাকবাংলো পাড়া ২ নম্বর পানির পাম্পে নতুন পাম্প ও মোটর স্থাপন করা হয়েছে। এর ফলে ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের পানির সংকট দূর হবে বলে আশা করছেন স্থানীয়রা।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত একটি পাম্প ও মোটর সংরক্ষণ করা হয়েছে, যাতে ভবিষ্যতে যান্ত্রিক ত্রুটির কারণে পানি সরবরাহ ব্যাহত না হয়।

এলাকাবাসীর মতে, নতুন পাম্প স্থাপনের ফলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং স্বাভাবিক পানি সরবরাহ নিশ্চিত হওয়ায় জনজীবনে স্বস্তি ফিরবে।

এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জাকির মুন্সী, পৌর পরিষদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পৌরসভার নাগরিক সেবা আরও উন্নত করতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত