মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব

যুবদল কেন্দ্রীয় কমিটিতে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন ইঞ্জিনিয়ার মুসাব্বির শাফি

ইঞ্জিনিয়ার কে.এম.এস. মুসাব্বির শাফি। ছবি : চেকপোস্ট

নওগাঁ জেলার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার কে.এম.এস. মুসাব্বির শাফি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

দলের সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনায় এবং যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন-এর সিদ্ধান্তে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

তার এই মনোনয়নের খবরে নওগাঁ জেলার ধামইরহাট ও পত্নীতলা উপজেলাসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় তার অভিজ্ঞতা ও নেতৃত্ব যুবদলের কর্মকাণ্ডে নতুন গতি যোগ করবে।

প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার কে.এম.এস. মুসাব্বির শাফি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই সঙ্গে তিনি নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে দলীয় আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার আহ্বান জানান।

#নওগাঁ_সংবাদ #যুবদল #মুসাব্বির_শাফি

চেকপোস্ট

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

যুবদল কেন্দ্রীয় কমিটিতে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন ইঞ্জিনিয়ার মুসাব্বির শাফি

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

নওগাঁ জেলার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার কে.এম.এস. মুসাব্বির শাফি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

দলের সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনায় এবং যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন-এর সিদ্ধান্তে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

তার এই মনোনয়নের খবরে নওগাঁ জেলার ধামইরহাট ও পত্নীতলা উপজেলাসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় তার অভিজ্ঞতা ও নেতৃত্ব যুবদলের কর্মকাণ্ডে নতুন গতি যোগ করবে।

প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার কে.এম.এস. মুসাব্বির শাফি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই সঙ্গে তিনি নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে দলীয় আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার আহ্বান জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত