আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফির ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে লঙ্কান মেয়েদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৯৬ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। জবাবে ৪ উইকেট হারিয়ে ৪৪ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। আইরিশ মেয়েদের ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফির শিরোপা জিতেছে লঙ্কানরা।
আজ সংযুক্ত আরব আমিরাতের আজমানে ফাইনালে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক হারশিতা সামারাবিক্রমা। তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন লঙ্কান বোলাররা। সাথিয়া সন্দীপানির দুর্দান্ত বোলিংয়ে ১৯.৩ ওভারে মাত্র ৯৬ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন সন্দীপানি।
আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন আলানা ডালজেল। এ ছাড়া লুইস লিটল ১৫, জর্জিনা ডেম্পসি ১৩ ও অ্যামি হান্টার করেন ১০ রান। দুই অঙ্কের ঘরে যেতে পারেননি বাকি ব্যাটারদের কেউ।
জবাবে ৯৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১২.৪ ওভারেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ইমেশা দুলানি। ২৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এ ছাড়া সানজানা কাভিন্দি ২২ বলে ২৫ এবং কাভিশা দিলহারি ১০ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন। আয়ারল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন কিয়া ম্যাককার্টনি ও কারা মারে।
ফাইনালে দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সাথিয়া সন্দীপানি। সিরিজসেরা হয়েছেন পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে আলো ছড়ানো শ্রীলঙ্কার বিষ্মি গুনারত্নে। টুর্নামেন্টে তাঁর সংগ্রহ ৩২৪ রান।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

মতামত