বাগেরহাটের মোল্লাহাট উপজেলা-এ চেতনানাশক প্রয়োগ করে এক ভ্যানচালকের ভ্যানগাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি মোল্লাহাট থানার পাশেই বোয়ালিয়া তেলের পাম্পের সামনে ঘটায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী জসিম শেখ দক্ষিণ কুশলী গ্রামের বাসিন্দা।
জানা যায়, সকাল আনুমানিক ১১টা ২১ মিনিটের দিকে এক ব্যক্তি যাত্রী সেজে তার ভ্যানগাড়িতে ওঠেন। “সাগর পাম্প” এলাকায় যাওয়ার কথা বলে ভ্যান ভাড়া নেন তিনি। পরে বোয়ালিয়া তেলের পাম্পের সামনে পৌঁছালে ওই ব্যক্তি ভ্যানচালককে সেখানে নামিয়ে দেওয়ার কথা বলেন।
এসময় হঠাৎ ভ্যানচালকের মুখের সামনে অজ্ঞাত কোনো বস্তু ধরলে মুহূর্তের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন। পরে চোরচক্রের অন্য সদস্যরা এসে ভ্যানগাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে স্থানীয়রা অচেতন অবস্থায় জসিম শেখকে উদ্ধার করেন। ঘটনার পর আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমেও তথ্য প্রকাশ করা হয়েছে।
এদিকে, ছিনতাইকারী চক্রের সদস্যদের শনাক্ত বা ধরিয়ে দিতে পারলে তথ্যদাতাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।
স্থানীয়দের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে ছিনতাইকৃত ভ্যান উদ্ধার করা হোক।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬