মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দেশীয় অস্ত্র নিয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ

মোরেলগঞ্জে বাস মালিক সমিতির অফিসে হামলা-চাঁদাবাজি, মামলা দায়ের

ছবি : চেকপোস্ট

বাগেরহাটের মোরেলগঞ্জে বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির অফিসে ঢুকে চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী মোঃ সাইদুল ইসলাম শেখ (৪৯) মোরেলগঞ্জ থানায় এ মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বনগ্রাম ইউনিয়নের বলভদ্রপুর বাজার সংলগ্ন সিএন্ডবি রাস্তার পাশে অবস্থিত মালিক সমিতির অফিসে দীর্ঘদিন ধরে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে হামলার হুমকি দেয় বলে অভিযোগ করা হয়।

ঘটনার দিন ১৫ জুন ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা অফিসে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় চেয়ার-টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

এছাড়া অফিসে থাকা দুইজনকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগও রয়েছে। হামলার সময় নগদ টাকা, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুটপাট করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলায় একাধিক ব্যক্তির নাম উল্লেখসহ আরও কয়েকজন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।

মোরেলগঞ্জ থানার ওসি মাহমুদুর রহমান জানান, এ বিষয়ে একটি এজাহার গ্রহণ করা হয়েছে এবং তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

#বাগেরহাট_খবর #মোরেলগঞ্জ #চাঁদাবাজি_মামলা

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মোরেলগঞ্জে বাস মালিক সমিতির অফিসে হামলা-চাঁদাবাজি, মামলা দায়ের

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

বাগেরহাটের মোরেলগঞ্জে বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির অফিসে ঢুকে চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী মোঃ সাইদুল ইসলাম শেখ (৪৯) মোরেলগঞ্জ থানায় এ মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বনগ্রাম ইউনিয়নের বলভদ্রপুর বাজার সংলগ্ন সিএন্ডবি রাস্তার পাশে অবস্থিত মালিক সমিতির অফিসে দীর্ঘদিন ধরে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে হামলার হুমকি দেয় বলে অভিযোগ করা হয়।

ঘটনার দিন ১৫ জুন ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা অফিসে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় চেয়ার-টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

এছাড়া অফিসে থাকা দুইজনকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগও রয়েছে। হামলার সময় নগদ টাকা, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুটপাট করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলায় একাধিক ব্যক্তির নাম উল্লেখসহ আরও কয়েকজন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।

মোরেলগঞ্জ থানার ওসি মাহমুদুর রহমান জানান, এ বিষয়ে একটি এজাহার গ্রহণ করা হয়েছে এবং তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত