মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শহরজুড়ে মেসি উন্মাদনা

মেসি মেসি আর্জেন্টিনা স্লোগানে সুনামগঞ্জ কাঁপল বিশাল মোটরসাইকেল শোডাউন

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জে ২০২৬ বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল ও বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন। মঙ্গলবার বিকেল ৪টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় শত শত মোটরসাইকেল অংশ নেয়।

আকাশী-সাদা জার্সিতে সজ্জিত সমর্থকেরা মেসি মেসি আর্জেন্টিনা এবং সেভেনআপ সেভেনআপ স্লোগানে পুরো শহরকে মুখরিত করে তোলে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে আলফাত স্কয়ার হয়ে সুরমা নদীর ওপর আবদুর জহুর সেতু অতিক্রম করে পুনরায় জাদুঘর প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোডাউনে অংশ নিয়ে সাংবাদিক ও ক্রীড়াবিদ দেওয়ান গিয়াস চৌধুরী বলেন, আর্জেন্টিনা আমাদের আবেগ, আর ২০২৬ বিশ্বকাপেও দলটি শিরোপা ধরে রাখবে এটাই আমাদের বিশ্বাস।

আরেক সাংবাদিক শহীদনূর আহমেদ বলেন, প্রজন্মের পর প্রজন্ম আর্জেন্টিনার সমর্থক হিসেবে আমরা আজ একত্রিত হয়েছি ভালোবাসা ও আবেগ থেকে।

শোডাউনের পর শুরু হয় দ্বিতীয় পর্বের উৎসব। ব্যান্ড পার্টির তালে তালে একটি বিশাল আনন্দ মিছিল পুরো শহর প্রদক্ষিণ করে। সাধারণ মানুষও রাস্তার দুই পাশে দাঁড়িয়ে করতালি দিয়ে এই উচ্ছ্বাসকে স্বাগত জানান।

#সুনামগঞ্জ #বিশ্বকাপ২০২৬ #মেসি #আর্জেন্টিনা #ফুটবলউন্মাদনা #MotorcycleShowdown #SportsNews

চেকপোস্ট

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মেসি মেসি আর্জেন্টিনা স্লোগানে সুনামগঞ্জ কাঁপল বিশাল মোটরসাইকেল শোডাউন

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

সুনামগঞ্জে ২০২৬ বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল ও বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন। মঙ্গলবার বিকেল ৪টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় শত শত মোটরসাইকেল অংশ নেয়।

আকাশী-সাদা জার্সিতে সজ্জিত সমর্থকেরা মেসি মেসি আর্জেন্টিনা এবং সেভেনআপ সেভেনআপ স্লোগানে পুরো শহরকে মুখরিত করে তোলে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে আলফাত স্কয়ার হয়ে সুরমা নদীর ওপর আবদুর জহুর সেতু অতিক্রম করে পুনরায় জাদুঘর প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোডাউনে অংশ নিয়ে সাংবাদিক ও ক্রীড়াবিদ দেওয়ান গিয়াস চৌধুরী বলেন, আর্জেন্টিনা আমাদের আবেগ, আর ২০২৬ বিশ্বকাপেও দলটি শিরোপা ধরে রাখবে এটাই আমাদের বিশ্বাস।

আরেক সাংবাদিক শহীদনূর আহমেদ বলেন, প্রজন্মের পর প্রজন্ম আর্জেন্টিনার সমর্থক হিসেবে আমরা আজ একত্রিত হয়েছি ভালোবাসা ও আবেগ থেকে।

শোডাউনের পর শুরু হয় দ্বিতীয় পর্বের উৎসব। ব্যান্ড পার্টির তালে তালে একটি বিশাল আনন্দ মিছিল পুরো শহর প্রদক্ষিণ করে। সাধারণ মানুষও রাস্তার দুই পাশে দাঁড়িয়ে করতালি দিয়ে এই উচ্ছ্বাসকে স্বাগত জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত