মানুষের আত্মশুদ্ধি, নৈতিকতা ও রূহানী জীবন গঠনে অলি-আউলিয়া কেরামের অবদান ইসলামী সুফি ঐতিহ্যে চিরস্মরণীয়। সেই ধারারই এক প্রখ্যাত আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন আওলাদে গাউছুল আজম দস্তগীর হযরত শাহ সুফি সৈয়দ আবুল ওলা (রহ.), যিনি 'মিরসরাই পীর' বা 'সৈয়দ সাহেব' নামে সর্বাধিক পরিচিত।
আল্লাহর প্রতি অটল ঈমান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ এবং আত্মশুদ্ধির নিরবচ্ছিন্ন সাধনাই ছিল তাঁর জীবনদর্শনের মূল ভিত্তি। আত্মনিবেদন, সংযম ও অন্তরের পরিশুদ্ধিকে তিনি জীবনের সর্বোচ্চ সম্পদ হিসেবে বিবেচনা করতেন। প্রচারবিমুখ হলেও তাঁর আধ্যাত্মিক প্রভাব ছিল সুদূরপ্রসারী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাঁর সান্নিধ্যে এসে আত্মিক প্রশান্তি, নৈতিক শিক্ষা ও জীবন চলার দিকনির্দেশনা লাভ করতেন।
তিনি মানুষকে শুধু বাহ্যিক ইবাদতে সীমাবদ্ধ না থেকে আত্মসমালোচনা, চরিত্র গঠন এবং ক্বালবের পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহমুখী জীবন গড়ে তোলার আহ্বান জানাতেন। তাঁর মতে, প্রকৃত সফলতা দুনিয়ার ক্ষণস্থায়ী অর্জনে নয়; বরং আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর প্রতি পূর্ণ আত্মসমর্পণ এবং আত্মার পরিশুদ্ধিতেই নিহিত।
পারিবারিক পরিবেশেই তিনি শরিয়তভিত্তিক (জাহেরি) এবং আধ্যাত্মিক (বাতেনি) শিক্ষায় সুদক্ষ হয়ে ওঠেন। তাঁর চিন্তা, কর্ম ও উপদেশে শরিয়ত ও তাসাউফের অপূর্ব সমন্বয় লক্ষ্য করা যায়। তিনি বিশ্বাস করতেন, বাহ্যিক ইবাদতের প্রকৃত সৌন্দর্য তখনই পূর্ণতা পায়, যখন তা অন্তরের একাগ্রতা, তাকওয়া ও আল্লাহর স্মরণের সঙ্গে সম্পৃক্ত হয়।
তাঁর সংক্ষিপ্ত অথচ গভীর তাৎপর্যপূর্ণ বাণী—"আমার চাষ আসমানে"—আজও আধ্যাত্মিক জগতে ব্যাপকভাবে উদ্ধৃত হয়। এই বাণীর মাধ্যমে তিনি মানুষকে স্মরণ করিয়ে দিতেন, দুনিয়ার সাময়িক মোহে নয়, বরং আখিরাতের চিরস্থায়ী সফলতার জন্য নিজেকে প্রস্তুত করাই জীবনের প্রকৃত লক্ষ্য।
বংশপরিচয়ের দিক থেকে তিনি আহলে বাইতের বংশধর এবং পীরানে পীর গাউছুল আজম হযরত সৈয়দ আবদুল কাদের জিলানী (রহ.)-এর আধ্যাত্মিক সিলসিলার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এই রূহানী ধারার অন্যতম ব্যক্তিত্ব হযরত মাওলানা সৈয়দ নূর উদ্দিন (রহ.) বাগদাদ শরীফ থেকে উপমহাদেশে এসে ইসলামের দাওয়াত ও তাসাউফের শিক্ষা বিস্তার করেন। পরবর্তীতে পীরে কামেল সৈয়দ রিয়াজ উদ্দিন (রহ.), মাওলানা সৈয়দ ইমাম উদ্দিন (রহ.) এবং সৈয়দ সিদ্দিক আহমদ (রহ.)-এর মাধ্যমে সেই আধ্যাত্মিক ধারা প্রবাহিত হয়ে হযরত সৈয়দ আবুল ওলা (রহ.)-এর মাধ্যমে আরও বিকশিত হয়। বর্তমানে তাঁর পুত্র সৈয়দ ফখরুদ্দিন এই আধ্যাত্মিক উত্তরাধিকার বহন করে চলেছেন।
হযরত শাহ সুফি সৈয়দ আবুল ওলা (রহ.) ২২ শাবান ১৪২০ হিজরি ইন্তেকাল করেন। তাঁর মাজার চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নের সাহেবদীনগর গ্রামে অবস্থিত। ইন্তেকালের পরও তাঁর জীবনাদর্শ, শিক্ষা ও আধ্যাত্মিক দর্শন অসংখ্য মানুষের হৃদয়ে আত্মশুদ্ধি, নৈতিকতা ও আল্লাহভীতির আলো ছড়িয়ে যাচ্ছে।

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬