বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মানিকগঞ্জে পদ্মায় পড়ে ভেসে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করল নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে পড়ে ভেসে যাওয়া এক অজ্ঞাত ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে পাটুরিয়া নৌ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

বুধবার (১৭ জুন) সকাল আনুমানিক ৬টা ১৫ মিনিটে পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাট এলাকায় ওই ব্যক্তি নদীতে পড়ে যান। পরে তিনি স্রোতের তোড়ে ভেসে যেতে থাকেন।

খবর পেয়ে পাটুরিয়া নৌ থানার এএসআই হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় পাটুরিয়া সোলার প্যানেল এলাকার সামনে পদ্মা নদী থেকে ওই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারের পর দ্রুত তাকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পাটুরিয়া নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, পিপিএম জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে তিনি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে তিনি পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ঘোরাফেরা করতেন বলেও জানা গেছে। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

মানিকগঞ্জে পদ্মায় পড়ে ভেসে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করল নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে পড়ে ভেসে যাওয়া এক অজ্ঞাত ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে পাটুরিয়া নৌ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

বুধবার (১৭ জুন) সকাল আনুমানিক ৬টা ১৫ মিনিটে পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাট এলাকায় ওই ব্যক্তি নদীতে পড়ে যান। পরে তিনি স্রোতের তোড়ে ভেসে যেতে থাকেন।

খবর পেয়ে পাটুরিয়া নৌ থানার এএসআই হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় পাটুরিয়া সোলার প্যানেল এলাকার সামনে পদ্মা নদী থেকে ওই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারের পর দ্রুত তাকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পাটুরিয়া নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, পিপিএম জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে তিনি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে তিনি পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ঘোরাফেরা করতেন বলেও জানা গেছে। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত