বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

চিকিৎসার জন্য আর্থিক সহায়তা

ভুরুঙ্গামারীতে প্রতিবন্ধী শিশুর চিকিৎসায় সহায়তা দিল উপজেলা প্রশাসন

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এক প্রতিবন্ধী শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৭ জুন ২০২৬) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শিশুটির পরিবারের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।

জানা গেছে, ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার স্ত্রী সালেহা বেগমের প্রতিবন্ধী সন্তানের চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দেব নাথ আনুষ্ঠানিকভাবে পরিবারের হাতে সহায়তার অর্থ তুলে দেন।

এ সময় ইউএনও অমিত দেব নাথ বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। অসুস্থ শিশুটির চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।

তিনি আরও বলেন, শিশুটি দ্রুত সুস্থ হয়ে মায়ের কোল আলোকিত করবে এটাই আমাদের প্রত্যাশা।

উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে প্রশাসনের এমন সহযোগিতা সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।

স্থানীয়রা আরও মনে করেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এ ধরনের অসহায় পরিবারের পাশে এগিয়ে আসা উচিত। সম্মিলিত উদ্যোগে মানবতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চা আরও বৃদ্ধি পাবে।

#ভুরুঙ্গামারী #উপজেলা_প্রশাসন #প্রতিবন্ধী_শিশু

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ভুরুঙ্গামারীতে প্রতিবন্ধী শিশুর চিকিৎসায় সহায়তা দিল উপজেলা প্রশাসন

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এক প্রতিবন্ধী শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৭ জুন ২০২৬) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শিশুটির পরিবারের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।

জানা গেছে, ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার স্ত্রী সালেহা বেগমের প্রতিবন্ধী সন্তানের চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দেব নাথ আনুষ্ঠানিকভাবে পরিবারের হাতে সহায়তার অর্থ তুলে দেন।

এ সময় ইউএনও অমিত দেব নাথ বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। অসুস্থ শিশুটির চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।

তিনি আরও বলেন, শিশুটি দ্রুত সুস্থ হয়ে মায়ের কোল আলোকিত করবে এটাই আমাদের প্রত্যাশা।

উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে প্রশাসনের এমন সহযোগিতা সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।

স্থানীয়রা আরও মনে করেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এ ধরনের অসহায় পরিবারের পাশে এগিয়ে আসা উচিত। সম্মিলিত উদ্যোগে মানবতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চা আরও বৃদ্ধি পাবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত