পাবনার বেড়া প্রেসক্লাবের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ায় ৯০ দিনের জন্য নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ‘বাংলা খবর প্রতিদিন’-এর প্রতিনিধি মো. শামসুল ইসলাম চৌধুরী (সজীব) এবং সদস্য সচিব হয়েছেন ‘দৈনিক আজ বেলা’-র প্রতিনিধি আবুজর গিফারী।
রোববার (৭ জুন) সকাল ১০টায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি ডাক্তার আব্দুল হান্নান এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মহসিন মল্লিক।
নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রুহুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক সরকার আরিফ ইফতেখার নয়ন এবং কোষাধ্যক্ষ হিসেবে মো. রিফাতুল ইসলাম রিফাত দায়িত্ব পেয়েছেন।
এছাড়া ক্লাবের দিকনির্দেশনার জন্য চার সদস্যের একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে।
নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, আগামী ৯০ দিনের মধ্যে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
সভা শেষে নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন স্থানীয় সাংবাদিকরা।

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬