রোববার, ২৪ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

ভোপালে মুখ ফসকাতেই ভাইরাল

বুমরাহর কাছে ক্ষমা রামচরণের সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা

নতুন গানের একটি দৃশ্যে রামচরণ ও শ্রুতি হাসান। ছবি: সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার রাম চরণ এবার আলোচনায় ভুল মন্তব্যের কারণে। মধ্যপ্রদেশের ভোপালে আসন্ন সিনেমা পেদ্দি র গানের লঞ্চ অনুষ্ঠানে তিনি ভুলবশত ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ-কে ফুটবলার বলে সম্বোধন করেন। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে পরে এক্সে ক্ষমা চান রামচরণ। তিনি লেখেন, ভিড় ও উত্তেজনার মধ্যেই এমন ‘স্বাভাবিক মানবিক ভুল’ হয়েছে। একইসঙ্গে বুমরাহর প্রশংসা করে অভিনেতা জানান, তিনি ভারতীয় এই তারকা ক্রিকেটারের বড় ভক্ত।

এদিকে অনুষ্ঠান চলাকালীন ভোপালকে ‘বিহার’ বলেও নতুন বিতর্কে জড়ান রাম চরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর, এ আর রহমান, রবি কিষাণ সহ ছবির কলাকুশলীরা।

স্পোর্টস অ্যাকশন ড্রামা পেদ্দি আগামী ৪ জুন তেলেগু, তামিল, হিন্দি, কন্নড় ও মালায়ালম ভাষায় মুক্তি পাবে।

#রামচরণ #বুমরাহ #Peddi

চেকপোস্ট

রোববার, ২৪ মে ২০২৬

বুমরাহর কাছে ক্ষমা রামচরণের সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

দক্ষিণী সুপারস্টার রাম চরণ এবার আলোচনায় ভুল মন্তব্যের কারণে। মধ্যপ্রদেশের ভোপালে আসন্ন সিনেমা পেদ্দি র গানের লঞ্চ অনুষ্ঠানে তিনি ভুলবশত ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ-কে ফুটবলার বলে সম্বোধন করেন। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে পরে এক্সে ক্ষমা চান রামচরণ। তিনি লেখেন, ভিড় ও উত্তেজনার মধ্যেই এমন ‘স্বাভাবিক মানবিক ভুল’ হয়েছে। একইসঙ্গে বুমরাহর প্রশংসা করে অভিনেতা জানান, তিনি ভারতীয় এই তারকা ক্রিকেটারের বড় ভক্ত।

এদিকে অনুষ্ঠান চলাকালীন ভোপালকে ‘বিহার’ বলেও নতুন বিতর্কে জড়ান রাম চরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর, এ আর রহমান, রবি কিষাণ সহ ছবির কলাকুশলীরা।

স্পোর্টস অ্যাকশন ড্রামা পেদ্দি আগামী ৪ জুন তেলেগু, তামিল, হিন্দি, কন্নড় ও মালায়ালম ভাষায় মুক্তি পাবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত