রোববার, ১২ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা

বীরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি : চেকপোস্ট

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) ভোগনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর বীরগঞ্জ এডিপি। এতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, উন্নয়নকর্মী, অভিভাবক, ধর্মীয় নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজু। প্রধান অতিথি ছিলেন বীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ এডিপির প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকার এবং প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা।

বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক সমস্যা, যা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, মানসিক বিকাশ এবং ভবিষ্যৎ জীবনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এ সমস্যা মোকাবিলায় শুধু প্রশাসনের উদ্যোগ নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

তারা আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, কিশোর-কিশোরীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং অভিভাবকদের ইতিবাচক মানসিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। কোথাও বাল্যবিবাহের তথ্য পাওয়া গেলে দ্রুত প্রশাসনকে জানাতেও আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোগনগর ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ ইয়াকুব আলী, ইউপি সদস্য মো. সাব্বির ইসলাম রয়েল, আশরাফুল ইসলাম, নিরঞ্জন রায় ও আমীর হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য নূরনেসা বেগম ও রাধিকা রানি, কবিরাজ গার্লস স্কুলের সহকারী শিক্ষক মো. ইউনুস আলী, স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, অভিভাবক এবং সুশীল সমাজের সদস্যরা।

আলোচনা সভার শেষে অংশগ্রহণকারীরা বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

#বীরগঞ্জ #বাল্যবিবাহ #সচেতনতাসভা

চেকপোস্ট

রোববার, ১২ জুলাই ২০২৬

বীরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত