বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। এরই মধ্যে ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর দিয়েছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন।
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের এই প্ল্যাটফর্ম জানিয়েছে, আসন্ন বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে আইস্ক্রিনে (iScreen অ্যাপ ডাউনলোড লিংক)। ফলে দর্শকরা স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার কিংবা স্মার্ট টিভির মাধ্যমে এইচডি (১০৮০পি) মানে ম্যাচ উপভোগ করতে পারবেন।
আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের যেকোনো প্রান্ত থেকে নিরবচ্ছিন্নভাবে বিশ্বকাপ দেখার সুযোগ থাকছে এই প্ল্যাটফর্মে। ফুটবলপ্রেমীদের জন্য বিশেষভাবে চালু করা হয়েছে “ফিফা ওয়ার্ল্ডকাপ প্যাকেজ”, যার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৯৯ টাকা।
এছাড়া ব্যবহারকারীদের জন্য রয়েছে আরও একাধিক সাবস্ক্রিপশন সুবিধা—ডেইলি ৩ টাকা, উইকলি ২০ টাকা, মান্থলি ৭৯ টাকা, হাফ ইয়ারলি ১৯৯ টাকা এবং ইয়ারলি ৩৪৯ টাকা।
আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে প্রস্তুত আইস্ক্রিন।
ফলে এবার টেলিভিশনের পাশাপাশি মোবাইল ও ডিজিটাল প্ল্যাটফর্মেও বিশ্বকাপ উপভোগ করতে পারবেন দর্শকরা।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬