মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রশাসনের সাথে নাগরিক সংগঠনের ‘সংযোগ ও সমন্বয় সভা’ অনুষ্ঠিত

ছবি: চেকপোস্ট

সিরাজগঞ্জের স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সুশাসন ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে এক ‘সংযোগ ও সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)-এর উদ্যোগে এবং “নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ” (ECSAP) প্রকল্পের অধীনে এ সভার আয়োজন করা হয়।  

​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব আবদুল খালেক পাটোয়ারী।  

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, সমাজসেবা অফিসার মোঃ ইলিয়াস হাসান শেখ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল, যুব উন্নয়ন অফিসার মোঃ আশরাফুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার খাদিজা নাছরিন এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আমিনুল ইসলাম।  

​সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ ও নাগরিক পরিসর সম্প্রসারণে স্থানীয় প্রশাসনের সাথে বিভিন্ন নাগরিক ও সামাজিক সংগঠনগুলোর (CSO) মধ্যকার সংযোগ সুদৃঢ় করা এবং পারস্পরিক কাজের সমন্বয় বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

চেকপোস্ট

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

প্রশাসনের সাথে নাগরিক সংগঠনের ‘সংযোগ ও সমন্বয় সভা’ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সুশাসন ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে এক ‘সংযোগ ও সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)-এর উদ্যোগে এবং “নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ” (ECSAP) প্রকল্পের অধীনে এ সভার আয়োজন করা হয়।  

​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব আবদুল খালেক পাটোয়ারী।  

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, সমাজসেবা অফিসার মোঃ ইলিয়াস হাসান শেখ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল, যুব উন্নয়ন অফিসার মোঃ আশরাফুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার খাদিজা নাছরিন এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আমিনুল ইসলাম।  

​সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ ও নাগরিক পরিসর সম্প্রসারণে স্থানীয় প্রশাসনের সাথে বিভিন্ন নাগরিক ও সামাজিক সংগঠনগুলোর (CSO) মধ্যকার সংযোগ সুদৃঢ় করা এবং পারস্পরিক কাজের সমন্বয় বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত