শুক্রবার, ০৮ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

খেলা হচ্ছে না সিরিজের প্রথম ম্যাচে

প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন বাবর আজম

প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন বাবর আজম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে বড় ধাক্কা খেল পাকিস্তান। দলের তারকা ব্যাটসম্যান বাবর আজম চোটের কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন।

আগামীকাল থেকে শুরু হওয়া মিরপুর টেস্টের আগে অনুশীলনে বাঁ হাঁটুতে আঘাত পান বাবর আজম। পরে পরীক্ষায় তার চোট গুরুতর ধরা পড়ায় তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড

পিসিবি জানায়, চিকিৎসক দল তার অবস্থার ওপর নিবিড় নজর রাখছে এবং পরবর্তী আপডেট পরে দেওয়া হবে।

দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ বাবরের অনুপস্থিতি পাকিস্তানের জন্য বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। তার জায়গায় একাদশে কারা সুযোগ পাবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দলটি। তবে ধারণা করা হচ্ছে, তরুণ ব্যাটারদের মধ্যে কেউ একজন—সম্ভবত আবদুল্লাহ ফজল বা আজান আওয়াইশ—টেস্ট অভিষেকের সুযোগ পেতে পারেন।

দুজনই বাঁহাতি টপ অর্ডার ব্যাটার হিসেবে পরিচিত, যারা ভবিষ্যতের পরিকল্পনায় পাকিস্তান দলে রয়েছেন।

#পাকিস্তানক্রিকেট #টেস্টসিরিজ #বাবরআজম

চেকপোস্ট

শুক্রবার, ০৮ মে ২০২৬

প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন বাবর আজম

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে বড় ধাক্কা খেল পাকিস্তান। দলের তারকা ব্যাটসম্যান বাবর আজম চোটের কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন।

আগামীকাল থেকে শুরু হওয়া মিরপুর টেস্টের আগে অনুশীলনে বাঁ হাঁটুতে আঘাত পান বাবর আজম। পরে পরীক্ষায় তার চোট গুরুতর ধরা পড়ায় তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড

পিসিবি জানায়, চিকিৎসক দল তার অবস্থার ওপর নিবিড় নজর রাখছে এবং পরবর্তী আপডেট পরে দেওয়া হবে।

দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ বাবরের অনুপস্থিতি পাকিস্তানের জন্য বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। তার জায়গায় একাদশে কারা সুযোগ পাবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দলটি। তবে ধারণা করা হচ্ছে, তরুণ ব্যাটারদের মধ্যে কেউ একজন—সম্ভবত আবদুল্লাহ ফজল বা আজান আওয়াইশ—টেস্ট অভিষেকের সুযোগ পেতে পারেন।

দুজনই বাঁহাতি টপ অর্ডার ব্যাটার হিসেবে পরিচিত, যারা ভবিষ্যতের পরিকল্পনায় পাকিস্তান দলে রয়েছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত