রোববার, ৩১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

ব্যবসা-বাণিজ্য

লিটারে ৫ টাকা বৃদ্ধি

পেট্রোল-অকটেন-কেরোসিনের দাম আবার বাড়ল

পেট্রোল-অকটেন-কেরোসিনের দাম আবার বাড়ল
ছবি : সংগৃহীত

দেশে আবারও বাড়ানো হয়েছে পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম। জুন মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি লিটার জ্বালানি তেলে ৫ টাকা করে বৃদ্ধি করেছে সরকার। নতুন দাম সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে।

রোববার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দরে ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে।

এর আগে মে মাসে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল। তখন অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় নির্ধারিত ছিল। তারও আগে এপ্রিল মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়।

সাধারণত প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের ওঠানামার সঙ্গে সমন্বয় করে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয় বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

#জ্বালানি_তেল_দাম #পেট্রোল_অকটেন #বাংলাদেশ_দাম_বৃদ্ধি

চেকপোস্ট

রোববার, ৩১ মে ২০২৬

পেট্রোল-অকটেন-কেরোসিনের দাম আবার বাড়ল

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

দেশে আবারও বাড়ানো হয়েছে পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম। জুন মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি লিটার জ্বালানি তেলে ৫ টাকা করে বৃদ্ধি করেছে সরকার। নতুন দাম সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে।

রোববার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দরে ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে।

এর আগে মে মাসে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল। তখন অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় নির্ধারিত ছিল। তারও আগে এপ্রিল মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়।

সাধারণত প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের ওঠানামার সঙ্গে সমন্বয় করে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয় বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত