মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পাবনায় মাসিক সমন্বয় সভা, আর্সেনিক ও অপরাধ দমনে জরুরি সিদ্ধান্ত

ছবি: চেকপোস্ট

পাবনার বেড়া উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউএনও রুনাল্ট চাকমা। সভায় মাদক-জুয়া নির্মূল, আর্সেনিক সমস্যা, অবৈধ কেমিক্যাল কারখানা উচ্ছেদ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শুরুতেই মাদক ও জুয়া প্রসঙ্গে বক্তারা স্থানীয় বড় মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পুলিশ প্রতিনিধি সাব-ইন্সপেক্টর নাসির বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে, তবে গ্রেপ্তারের পর অনেক সময় গুরুত্বপূর্ণ আলামত পাওয়া যায় না এবং আসামিরা সহজেই জামিনে বের হয়ে আসে। এ ক্ষেত্রে তিনি সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।

সভায় সম্প্রতি কৈটোলা স্লুইচ গেট বাজার এলাকায় অবৈধ কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের বিষয়েও আলোচনা হয়। ইউএনও বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো প্রতিষ্ঠান এলাকায় চলতে দেওয়া হবে না এবং দ্রুত অভিযান চালিয়ে অবৈধ কারখানা উচ্ছেদ করা হবে।

এছাড়া আর্সেনিক সমস্যা সমাধানে নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে জরিপের ভিত্তিতে আর্সেনিকমুক্ত নলকূপ স্থাপনের নির্দেশ দেওয়া হয়।

সভায় আরও আলোচিত হয় বিভিন্ন থানার মামলা, সাম্প্রতিক সংঘর্ষ এবং শান্তি প্রতিষ্ঠার বিষয়। প্রশাসন জানায়, স্থানীয় সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।

সভায় প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন।

চেকপোস্ট

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

পাবনায় মাসিক সমন্বয় সভা, আর্সেনিক ও অপরাধ দমনে জরুরি সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত