বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা

পাবনার বেড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি : চেকপোস্ট

পাবনার বেড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই জুলাই আন্দোলনের বীর শহীদ এবং বেড়ার কৃতী সন্তান খোকন-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা-র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জুলাই আন্দোলনের বীর যোদ্ধারা অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), স্থানীয় সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের অনন্য আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের আদর্শ ও চেতনাকে ধারণ করতে হবে।

বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং বৈষম্যহীন সমাজ গঠনে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের চেতনা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

#পাবনা_খবর #জুলাইশহীদদিবস #বেড়া

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

পাবনার বেড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

পাবনার বেড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই জুলাই আন্দোলনের বীর শহীদ এবং বেড়ার কৃতী সন্তান খোকন-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা-র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জুলাই আন্দোলনের বীর যোদ্ধারা অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), স্থানীয় সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের অনন্য আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের আদর্শ ও চেতনাকে ধারণ করতে হবে।

বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং বৈষম্যহীন সমাজ গঠনে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের চেতনা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত