শনিবার, ২০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কোনো যাত্রী ছিল না

পাটুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীর কিনারে, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

ছবি: চেকপোস্ট

মানিকগঞ্জের পাটুরিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস নদীর তীরের কিনারে ঝুলে পড়ে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সেলফি পরিবহনের একটি বাস ঘাট এলাকায় সিরিয়ালের অপেক্ষায় ছিল। পরবর্তীতে স্ট্যান্ডের দিকে নেওয়ার সময় ব্রেকে পর্যাপ্ত হাওয়া না থাকায় চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটির সামনের অংশ নদীর পাড়ের দিকে চলে যায় এবং দুটি চাকা সড়কের বাইরে ঝুলে পড়ে।

তবে বাসটিতে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। পরিস্থিতি বুঝে চালক দ্রুত গাড়ি থেকে নেমে যান।

পরে বিআইডব্লিউটিসির রেকার এনে প্রায় দেড় ঘণ্টা পর বাসটিকে নিরাপদে সড়কে তোলা হয়।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, নির্ধারিত স্ট্যান্ড ব্যবহার না করায় এ ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে এবং বারবার নিষেধ করা সত্ত্বেও অনিয়ম বন্ধ হচ্ছে না।

এদিকে মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত স্থানে যানবাহন না রাখার কারণে ফেরিঘাট এলাকায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

#মানিকগঞ্জসংবাদ #বাস_দুর্ঘটনা #পাটুরিয়া

চেকপোস্ট

শনিবার, ২০ জুন ২০২৬

পাটুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীর কিনারে, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

মানিকগঞ্জের পাটুরিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস নদীর তীরের কিনারে ঝুলে পড়ে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সেলফি পরিবহনের একটি বাস ঘাট এলাকায় সিরিয়ালের অপেক্ষায় ছিল। পরবর্তীতে স্ট্যান্ডের দিকে নেওয়ার সময় ব্রেকে পর্যাপ্ত হাওয়া না থাকায় চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটির সামনের অংশ নদীর পাড়ের দিকে চলে যায় এবং দুটি চাকা সড়কের বাইরে ঝুলে পড়ে।

তবে বাসটিতে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। পরিস্থিতি বুঝে চালক দ্রুত গাড়ি থেকে নেমে যান।

পরে বিআইডব্লিউটিসির রেকার এনে প্রায় দেড় ঘণ্টা পর বাসটিকে নিরাপদে সড়কে তোলা হয়।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, নির্ধারিত স্ট্যান্ড ব্যবহার না করায় এ ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে এবং বারবার নিষেধ করা সত্ত্বেও অনিয়ম বন্ধ হচ্ছে না।

এদিকে মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত স্থানে যানবাহন না রাখার কারণে ফেরিঘাট এলাকায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত