পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১২ মে) ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ১০৪ রানের দাপুটে জয় তুলে নেয়।
ম্যাচে বাংলাদেশ ২৬৮ রানের লক্ষ্য দেয় পাকিস্তানকে। জবাবে পাকিস্তান অলআউট হয়ে যায় মাত্র ১৬৩ রানে।
এর আগে পাকিস্তানের বিপক্ষে তাদের মাঠে দুটি টেস্ট জিতেছিল বাংলাদেশ। তবে দেশের মাটিতে এটিই প্রথম টেস্ট জয়, যা ক্রিকেট ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয়ের রেকর্ড গড়েছে টাইগাররা।
সরকারপ্রধান দলের এই অসাধারণ পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে খেলোয়াড়দের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬