ছাতকে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ বিকাশ এবং মানবিক সমাজ গঠনের লক্ষ্যে তরুণ লেখক মাওলানা শামীম আহমদ রচিত গ্রন্থ পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব এর পরিচিতি ও বিতরণ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ছাতক উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ সভায় স্থানীয় সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় বক্তারা বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় মূল্যবোধ ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় বক্তারা আরও বলেন, সচেতনতামূলক বই ও সাহিত্য সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। লেখকের চিন্তাশীল লেখনী মানুষের মননে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।
ইতালি প্রবাসী লেখক মাওলানা শামীম আহমদ তাঁর বক্তব্যে বই রচনার উদ্দেশ্য তুলে ধরে বলেন, একটি সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সামাজিক মূল্যবোধ ও মানবিক গুণাবলির চর্চাই পারে ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করতে।
অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের মাঝে বইটি বিতরণ করা হয়, যা নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬