রোববার, ২১ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সংস্কারের দাবিতে ক্ষোভ

নাসিরনগরে মাকাল ব্রিজের গর্তে সিএনজি দুর্ঘটনা, আহত ৩

ছবি: চেকপোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মাকাল ব্রিজের বেহাল অবস্থার কারণে আবারও দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ব্রিজের মাঝখানের বড় গর্তে একটি সিএনজিচালিত অটোরিকশা পড়ে গেলে চালকসহ অন্তত তিনজন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাকাল ব্রিজের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রতিদিন শত শত যানবাহন চলাচল করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলাচলের সময় একটি সিএনজি ব্রিজের গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে চালকসহ তিনজন আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মাকাল ব্রিজটি এখন চরম ঝুঁকিপূর্ণ। বিশেষ করে রাতের বেলা ও বৃষ্টির সময় যানবাহন চলাচল আরও বিপজ্জনক হয়ে ওঠে, যার ফলে যাত্রী ও চালকদের দুর্ভোগ বাড়ছে।

স্থানীয়দের দাবি, দ্রুত ব্রিজটি সংস্কার অথবা নতুন করে নির্মাণ করা হোক। তাদের আশঙ্কা, অবিলম্বে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

#সড়কদুর্ঘটনা #নাসিরনগর #মাকালব্রিজ

চেকপোস্ট

রোববার, ২১ জুন ২০২৬

নাসিরনগরে মাকাল ব্রিজের গর্তে সিএনজি দুর্ঘটনা, আহত ৩

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মাকাল ব্রিজের বেহাল অবস্থার কারণে আবারও দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ব্রিজের মাঝখানের বড় গর্তে একটি সিএনজিচালিত অটোরিকশা পড়ে গেলে চালকসহ অন্তত তিনজন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাকাল ব্রিজের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রতিদিন শত শত যানবাহন চলাচল করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলাচলের সময় একটি সিএনজি ব্রিজের গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে চালকসহ তিনজন আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মাকাল ব্রিজটি এখন চরম ঝুঁকিপূর্ণ। বিশেষ করে রাতের বেলা ও বৃষ্টির সময় যানবাহন চলাচল আরও বিপজ্জনক হয়ে ওঠে, যার ফলে যাত্রী ও চালকদের দুর্ভোগ বাড়ছে।

স্থানীয়দের দাবি, দ্রুত ব্রিজটি সংস্কার অথবা নতুন করে নির্মাণ করা হোক। তাদের আশঙ্কা, অবিলম্বে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত