ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রিজভী আহমেদ সবুজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা ওবায়দুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ, নলছিটি পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. মজিবর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক, নলছিটি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন মনু, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন এবং আহত জুলাই যোদ্ধা মুসা সরদার।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, জুলাই আন্দোলনের আহত যোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জুলাই আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬