সোমবার, ১৮ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বোরো সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

ধান-চাল সংগ্রহে নতুন ঘোষণা: কৃষকের হয়রানি বন্ধে কঠোর নির্দেশ এমপি’র

ছবি : চেকপোস্ট

জামালপুর সদর উপজেলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপি বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কৃষক দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বোরো সংগ্রহ অভিযানের মাধ্যমে কৃষক যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই সরাসরি সরকারি গুদামে ধান ও চাল বিক্রি করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, খাদ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চলতি মৌসুমে বোরো সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১২৫৪.৪৪০ মেট্রিক টন, প্রতি কেজি ক্রয়মূল্য ৪৯ টাকা। বোরো আতপ চালের লক্ষ্যমাত্রা ৮৮.০০০ মেট্রিক টন, ক্রয়মূল্য ৪৮ টাকা। এছাড়া বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩৫৫০.০০০ মেট্রিক টন, প্রতি কেজি ক্রয়মূল্য ৩৬ টাকা।

অনুষ্ঠানটি আয়োজন করে সিংহজানী খাদ্য সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার কার্যালয়, সিংহজানী এলএসডি গ্রেড-১, জামালপুর। সার্বিক ব্যবস্থাপনায় ছিল উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটি।

#জামালপুর_খবর #বোরোসংগ্রহ২০২৬ #কৃষকবান্ধবনীতি

চেকপোস্ট

সোমবার, ১৮ মে ২০২৬

ধান-চাল সংগ্রহে নতুন ঘোষণা: কৃষকের হয়রানি বন্ধে কঠোর নির্দেশ এমপি’র

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

জামালপুর সদর উপজেলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপি বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কৃষক দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বোরো সংগ্রহ অভিযানের মাধ্যমে কৃষক যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই সরাসরি সরকারি গুদামে ধান ও চাল বিক্রি করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, খাদ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চলতি মৌসুমে বোরো সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১২৫৪.৪৪০ মেট্রিক টন, প্রতি কেজি ক্রয়মূল্য ৪৯ টাকা। বোরো আতপ চালের লক্ষ্যমাত্রা ৮৮.০০০ মেট্রিক টন, ক্রয়মূল্য ৪৮ টাকা। এছাড়া বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩৫৫০.০০০ মেট্রিক টন, প্রতি কেজি ক্রয়মূল্য ৩৬ টাকা।

অনুষ্ঠানটি আয়োজন করে সিংহজানী খাদ্য সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার কার্যালয়, সিংহজানী এলএসডি গ্রেড-১, জামালপুর। সার্বিক ব্যবস্থাপনায় ছিল উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত