রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ডিজিটাল ভূমি সেবা পৌঁছে দিতে মাঠে নামছে সরকার

দেশজুড়ে তিন দিনের ভূমিসেবা মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ছবি: চেকপোস্ট

আগামী ১৯ মে থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। জনগণকে ডিজিটাল ভূমি সেবার সঙ্গে পরিচিত করা এবং প্রান্তিক পর্যায়ে জনবান্ধব সেবা পৌঁছে দিতেই ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।

রোববার ১৭ মে দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান দেশের সব জেলা ও উপজেলায় সরাসরি সম্প্রচার করা হবে। রাজশাহী বিভাগসহ সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে উৎসবমুখর পরিবেশে এই মেলা অনুষ্ঠিত হবে।

মেলায় সাধারণ মানুষ সরাসরি বিভিন্ন ডিজিটাল ভূমি সেবা গ্রহণের সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে ই-নামজারির আবেদন জমা, অনলাইনে ভূমি উন্নয়ন কর খাজনা পরিশোধে সহায়তা, খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ, ডিসিআর প্রাপ্তি এবং ডিজিটাল মৌজা ম্যাপ সংক্রান্ত তথ্য ও সেবা।

এছাড়া ভূমি আমার ঠিকানা শীর্ষক তথ্যবহুল বুকলেট বিতরণ করা হবে। ভূমি সেবা সংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্যের জন্য জাতীয় হটলাইন ১৬১২২ এবং রাজশাহী বিভাগীয় প্রশাসনের বিশেষ হটলাইন ০১৭০৬৮৮৮৭৮৭ সম্পর্কেও সচেতনতা তৈরি করা হবে।

প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব ড. চিত্রলেখা নাজনীন। তিনি জানান, ভূমি সেবাকে অটোমেশন ব্যবস্থায় আনার ফলে এখন ঘরে বসেই অনেক সেবা পাওয়া সম্ভব হচ্ছে। সাধারণ মানুষকে এসব ডিজিটাল সেবার সঙ্গে পরিচিত করতেই এই আয়োজন।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, ভবিষ্যতে একক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সব ভূমি সেবা চালু, ডিজিটাল জরিপ ও ল্যান্ড জোনিং এবং জমি ক্রয়ের সঙ্গে সঙ্গে মালিকানা সনদ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

#ভূমিসেবা_মেলা #ডিজিটাল_ভূমি_সেবা #বাংলাদেশ_ভূমি_মন্ত্রণালয়

চেকপোস্ট

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

দেশজুড়ে তিন দিনের ভূমিসেবা মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

আগামী ১৯ মে থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। জনগণকে ডিজিটাল ভূমি সেবার সঙ্গে পরিচিত করা এবং প্রান্তিক পর্যায়ে জনবান্ধব সেবা পৌঁছে দিতেই ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।

রোববার ১৭ মে দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান দেশের সব জেলা ও উপজেলায় সরাসরি সম্প্রচার করা হবে। রাজশাহী বিভাগসহ সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে উৎসবমুখর পরিবেশে এই মেলা অনুষ্ঠিত হবে।

মেলায় সাধারণ মানুষ সরাসরি বিভিন্ন ডিজিটাল ভূমি সেবা গ্রহণের সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে ই-নামজারির আবেদন জমা, অনলাইনে ভূমি উন্নয়ন কর খাজনা পরিশোধে সহায়তা, খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ, ডিসিআর প্রাপ্তি এবং ডিজিটাল মৌজা ম্যাপ সংক্রান্ত তথ্য ও সেবা।

এছাড়া ভূমি আমার ঠিকানা শীর্ষক তথ্যবহুল বুকলেট বিতরণ করা হবে। ভূমি সেবা সংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্যের জন্য জাতীয় হটলাইন ১৬১২২ এবং রাজশাহী বিভাগীয় প্রশাসনের বিশেষ হটলাইন ০১৭০৬৮৮৮৭৮৭ সম্পর্কেও সচেতনতা তৈরি করা হবে।

প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব ড. চিত্রলেখা নাজনীন। তিনি জানান, ভূমি সেবাকে অটোমেশন ব্যবস্থায় আনার ফলে এখন ঘরে বসেই অনেক সেবা পাওয়া সম্ভব হচ্ছে। সাধারণ মানুষকে এসব ডিজিটাল সেবার সঙ্গে পরিচিত করতেই এই আয়োজন।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, ভবিষ্যতে একক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সব ভূমি সেবা চালু, ডিজিটাল জরিপ ও ল্যান্ড জোনিং এবং জমি ক্রয়ের সঙ্গে সঙ্গে মালিকানা সনদ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত