সোমবার, ১৫ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

প্রবাসের খবর

প্রবাসী সমস্যা নিয়ে সৌজন্য বৈঠক

দুবাই কনস্যুলেটে বিএনপির মতবিনিময় প্রবাসী অধিকার ও সমস্যা নিয়ে আলোচনা

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এই সভায় দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল রাশেদুজ্জামানের সঙ্গে মতবিনিময় করেন দুবাই বিএনপি আহ্বায়ক কমিটির নেতারা। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আহ্বায়ক আলহাজ মোহাম্মদ রফিকুল আলম এবং সদস্য সচিব মজিবুল হক (মঞ্জু)।

সভায় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানে কনস্যুলেটের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ে বিষয়গুলো পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রবাসীদের কল্যাণে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

নেতারা প্রবাসীদের মনোবল বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে রাষ্ট্রীয় পর্যায়ের উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সভায় উপস্থিত দুবাই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা প্রবাসীদের স্বার্থ রক্ষায় কনস্যুলেটকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং ভবিষ্যতেও প্রবাসীদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

#প্রবাসীবাংলাদেশি #দুবাইবিএনপি #কনস্যুলেটমিটিং

চেকপোস্ট

সোমবার, ১৫ জুন ২০২৬

দুবাই কনস্যুলেটে বিএনপির মতবিনিময় প্রবাসী অধিকার ও সমস্যা নিয়ে আলোচনা

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এই সভায় দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল রাশেদুজ্জামানের সঙ্গে মতবিনিময় করেন দুবাই বিএনপি আহ্বায়ক কমিটির নেতারা। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আহ্বায়ক আলহাজ মোহাম্মদ রফিকুল আলম এবং সদস্য সচিব মজিবুল হক (মঞ্জু)।

সভায় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানে কনস্যুলেটের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ে বিষয়গুলো পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রবাসীদের কল্যাণে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

নেতারা প্রবাসীদের মনোবল বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে রাষ্ট্রীয় পর্যায়ের উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সভায় উপস্থিত দুবাই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা প্রবাসীদের স্বার্থ রক্ষায় কনস্যুলেটকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং ভবিষ্যতেও প্রবাসীদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত