রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
শুক্রবার (৫ জুন) থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন মো. রিপন মিয়া ওরফে রবিন (৫০), মো. সাব্বির (৩১), মো. আবু জার গাফ্ফারী (৫১), হেলাল ওরফে সাগর (২৭), মো. রবিউল আওয়াল তুষার (৩২), মো. আলাউদ্দিন (৪১), সৈয়দ ওয়াহিদ রহমান আলিফ (১৭), মো. আব্দুল্লাহ নজরুল (৫৫), মোসা. শিউলি আক্তার (৪৫) এবং মো. শামীম (৪৮)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, অভিযান চলাকালে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬