শনিবার, ০৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ

ঠাকুরগাঁওয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ছবি : চেকপোস্ট

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় হবিজান বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে রুহিয়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হবিজান বেগম উপজেলার ঘনিমহেশপুর প্রধানপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দীনের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রুহিয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় হবিজান বেগম রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, রেললাইন পারাপারের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত, যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

#ঠাকুরগাঁও #পঞ্চগড়এক্সপ্রেস #রেলদুর্ঘটনা

চেকপোস্ট

শনিবার, ০৪ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় হবিজান বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে রুহিয়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হবিজান বেগম উপজেলার ঘনিমহেশপুর প্রধানপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দীনের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রুহিয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় হবিজান বেগম রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, রেললাইন পারাপারের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত, যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত