মঙ্গলবার, ১২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কোস্টগার্ডের ভোরের অভিযানে বড় সাফল্য

টেকনাফে ভয়াবহ অভিযান! অস্ত্র-ইয়াবাসহ বিশাল চালান জব্দ

অস্ত্র ও মাদক জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। ছবি: চেকপোস্ট

কক্সবাজারের টেকনাফ এ বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

সোমবার ১১ মে ২০২৬ ভোরে লেদা খাল সংলগ্ন পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্টগার্ড। অভিযানে একটি বিদেশি রাইফেল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড তাজা গুলি এবং ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালানো হয়। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা পাহাড়ের গহীনে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও মাদকের চালান উদ্ধার করা হয়।

অভিযানটি কক্সবাজার অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ও মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ইয়াবা পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড জানায়, দেশের সীমান্ত ও উপকূলীয় এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

#ইয়াবা_উদ্ধার #টেকনাফ_অভিযান #কোস্টগার্ড_বাংলাদেশ

চেকপোস্ট

মঙ্গলবার, ১২ মে ২০২৬

টেকনাফে ভয়াবহ অভিযান! অস্ত্র-ইয়াবাসহ বিশাল চালান জব্দ

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফ এ বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

সোমবার ১১ মে ২০২৬ ভোরে লেদা খাল সংলগ্ন পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্টগার্ড। অভিযানে একটি বিদেশি রাইফেল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড তাজা গুলি এবং ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালানো হয়। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা পাহাড়ের গহীনে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও মাদকের চালান উদ্ধার করা হয়।

অভিযানটি কক্সবাজার অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ও মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ইয়াবা পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড জানায়, দেশের সীমান্ত ও উপকূলীয় এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত