সোমবার, ১১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সেবা বঞ্চিত সাধারণ মানুষ, বাড়ছে ভোগান্তি

টুঙ্গীপাড়া নির্বাচন অফিসে সেবা সংকট ও হয়রানির অভিযোগ

উপজেলা নির্বাচন অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন। ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলা নির্বাচন অফিসে সেবা প্রদানকে কেন্দ্র করে অনিয়ম, গাফিলতি ও হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এতে করে সাধারণ সেবাগ্রহীতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা নির্বাচন অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন ১৭ মার্চ ২০২৬ তারিখে দায়িত্ব গ্রহণের পর থেকেই সেবার মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সেবা নিতে আসা অনেকেই অভিযোগ করছেন, প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না এবং দিনের পর দিন অফিসে ঘুরতে বাধ্য হচ্ছেন।

ভুক্তভোগীদের দাবি, নতুন ভোটার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দেওয়ার পরও আবেদন গ্রহণ করা হচ্ছে না। অনেক ক্ষেত্রে অফিসে গিয়ে কর্মকর্তাকে না পাওয়া কিংবা অযৌক্তিক কারণে আবেদন ফিরিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে।

একাধিক ভুক্তভোগী জানান, পূর্বে তারা ছবি তোলা ও ফিঙ্গারপ্রিন্ট প্রদানসহ প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করলেও পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে গেলে ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানানো হয়। পরে তথ্য উদ্ধার হলেও নানা অজুহাতে আবেদন গ্রহণে অনীহা দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

ভুক্তভোগী সাহেদ শেখ, আবু রায়হান, নাজমুল হাসান, নাইম শেখ, মুর্শিদা আক্তার ও ইমন শেখসহ আরও অনেকে জানান, দুই মাস আগে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া সত্ত্বেও এখনো কোনো অগ্রগতি নেই। বরং তাদের ভোটার নিবন্ধন সম্পন্ন হবে না বলে জানিয়ে অফিস থেকে বের হয়ে যেতে বলা হয়েছে বলেও অভিযোগ ওঠে।

আরও অভিযোগ রয়েছে, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অনেক আবেদনকারীকে বাইরের এলাকার জন্মনিবন্ধন অজুহাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি অসৌজন্যমূলক আচরণের অভিযোগও উঠেছে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে অভিযুক্ত কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি জানান, বাইরের এলাকার জন্মনিবন্ধন সংক্রান্ত আবেদন তিনি গ্রহণ করবেন না।

এদিকে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত এসব অনিয়মের সমাধান না হলে জনভোগান্তি আরও বাড়বে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

#Tungipara #ElectionOffice #PublicService #BangladeshNews #CorruptionAllegation

চেকপোস্ট

সোমবার, ১১ মে ২০২৬

টুঙ্গীপাড়া নির্বাচন অফিসে সেবা সংকট ও হয়রানির অভিযোগ

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলা নির্বাচন অফিসে সেবা প্রদানকে কেন্দ্র করে অনিয়ম, গাফিলতি ও হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এতে করে সাধারণ সেবাগ্রহীতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা নির্বাচন অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন ১৭ মার্চ ২০২৬ তারিখে দায়িত্ব গ্রহণের পর থেকেই সেবার মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সেবা নিতে আসা অনেকেই অভিযোগ করছেন, প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না এবং দিনের পর দিন অফিসে ঘুরতে বাধ্য হচ্ছেন।

ভুক্তভোগীদের দাবি, নতুন ভোটার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দেওয়ার পরও আবেদন গ্রহণ করা হচ্ছে না। অনেক ক্ষেত্রে অফিসে গিয়ে কর্মকর্তাকে না পাওয়া কিংবা অযৌক্তিক কারণে আবেদন ফিরিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে।

একাধিক ভুক্তভোগী জানান, পূর্বে তারা ছবি তোলা ও ফিঙ্গারপ্রিন্ট প্রদানসহ প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করলেও পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে গেলে ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানানো হয়। পরে তথ্য উদ্ধার হলেও নানা অজুহাতে আবেদন গ্রহণে অনীহা দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

ভুক্তভোগী সাহেদ শেখ, আবু রায়হান, নাজমুল হাসান, নাইম শেখ, মুর্শিদা আক্তার ও ইমন শেখসহ আরও অনেকে জানান, দুই মাস আগে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া সত্ত্বেও এখনো কোনো অগ্রগতি নেই। বরং তাদের ভোটার নিবন্ধন সম্পন্ন হবে না বলে জানিয়ে অফিস থেকে বের হয়ে যেতে বলা হয়েছে বলেও অভিযোগ ওঠে।

আরও অভিযোগ রয়েছে, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অনেক আবেদনকারীকে বাইরের এলাকার জন্মনিবন্ধন অজুহাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি অসৌজন্যমূলক আচরণের অভিযোগও উঠেছে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে অভিযুক্ত কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি জানান, বাইরের এলাকার জন্মনিবন্ধন সংক্রান্ত আবেদন তিনি গ্রহণ করবেন না।

এদিকে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত এসব অনিয়মের সমাধান না হলে জনভোগান্তি আরও বাড়বে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত