শনিবার, ৩০ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জমজমাট ফুটবল লড়াই

টুঙ্গিপাড়ায় ৪ দলীয় বিগ ফুটবল টুর্নামেন্ট শুরু ২ জুন

ছবি: চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬। স্থানীয় যুব সমাজের উদ্যোগে আগামী ২ জুন (মঙ্গলবার) বর্ণি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং যুব সমাজকে সুস্থ বিনোদনের আওতায় আনতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে চারটি শক্তিশালী দল নেহাটা ব্রাইট ফিউচার স্পোর্টিং একাডেমি (রূপসা, খুলনা), বাঁশবাড়িয়া স্পোর্টস একাডেমি (টুঙ্গিপাড়া), শহীদ মনসুর স্মৃতি সংঘ (সদর উপজেলা, রূপসা, খুলনা) এবং বর্ণি পূর্বপাড়া ইয়ং সোসাইটি স্পোর্টস ক্লাব (টুঙ্গিপাড়া)।

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের জন্য ৩০ হাজার টাকা এবং রানার-আপ দলের জন্য ২৫ হাজার টাকা পুরস্কার নির্ধারণ করা হয়েছে।

খেলার সূচি অনুযায়ী, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নেহাটা ব্রাইট ফিউচার স্পোর্টিং একাডেমি ও বর্ণি পূর্বপাড়া ইয়ং সোসাইটি স্পোর্টস ক্লাব। অপর সেমিফাইনালে খেলবে বাঁশবাড়িয়া স্পোর্টস একাডেমি এবং শহীদ মনসুর স্মৃতি সংঘ।

নকআউট পদ্ধতিতে আয়োজিত এ টুর্নামেন্টের প্রথম ম্যাচ শুরু হবে সকাল ১০টায়, দ্বিতীয় ম্যাচ দুপুর ১২টায় এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বিকাল ৪টায়।

টুর্নামেন্ট সফল করতে বিশেষ আর্থিক সহযোগিতা করেছেন সৌদি প্রবাসী ও বর্ণি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শিপন শেখ এবং আশরাফুল খান।

এদিকে, আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজক কমিটি সকলকে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছে।

#টুঙ্গিপাড়া_ফুটবল_টুর্নামেন্ট #গোপালগঞ্জ_খেলাধুলা #বর্ণি_উচ্চ_বিদ্যালয়_মাঠ

চেকপোস্ট

শনিবার, ৩০ মে ২০২৬

টুঙ্গিপাড়ায় ৪ দলীয় বিগ ফুটবল টুর্নামেন্ট শুরু ২ জুন

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬। স্থানীয় যুব সমাজের উদ্যোগে আগামী ২ জুন (মঙ্গলবার) বর্ণি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং যুব সমাজকে সুস্থ বিনোদনের আওতায় আনতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে চারটি শক্তিশালী দল নেহাটা ব্রাইট ফিউচার স্পোর্টিং একাডেমি (রূপসা, খুলনা), বাঁশবাড়িয়া স্পোর্টস একাডেমি (টুঙ্গিপাড়া), শহীদ মনসুর স্মৃতি সংঘ (সদর উপজেলা, রূপসা, খুলনা) এবং বর্ণি পূর্বপাড়া ইয়ং সোসাইটি স্পোর্টস ক্লাব (টুঙ্গিপাড়া)।

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের জন্য ৩০ হাজার টাকা এবং রানার-আপ দলের জন্য ২৫ হাজার টাকা পুরস্কার নির্ধারণ করা হয়েছে।

খেলার সূচি অনুযায়ী, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নেহাটা ব্রাইট ফিউচার স্পোর্টিং একাডেমি ও বর্ণি পূর্বপাড়া ইয়ং সোসাইটি স্পোর্টস ক্লাব। অপর সেমিফাইনালে খেলবে বাঁশবাড়িয়া স্পোর্টস একাডেমি এবং শহীদ মনসুর স্মৃতি সংঘ।

নকআউট পদ্ধতিতে আয়োজিত এ টুর্নামেন্টের প্রথম ম্যাচ শুরু হবে সকাল ১০টায়, দ্বিতীয় ম্যাচ দুপুর ১২টায় এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বিকাল ৪টায়।

টুর্নামেন্ট সফল করতে বিশেষ আর্থিক সহযোগিতা করেছেন সৌদি প্রবাসী ও বর্ণি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শিপন শেখ এবং আশরাফুল খান।

এদিকে, আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজক কমিটি সকলকে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত