টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নে ১৩ বছর বয়সী এক কিশোরীকে বিয়ে করার অপরাধে জয় চৌধুরী (২৩) নামে এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে নবুখালী গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত জয় চৌধুরী মোল্লাহাট উপজেলা এলাকার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নবুখালী গ্রামের অপ্রাপ্তবয়স্ক কিশোরী তুলি হীরার সঙ্গে জয় চৌধুরীর বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার। এ সময় কনের বয়স যাচাই করে দেখা যায়, তার বয়স মাত্র ১৩ বছর।
বাল্যবিবাহের সত্যতা নিশ্চিত হওয়ার পর আদালত পরিচালনা করে বরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাকে পুলিশ হেফাজতে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযান চলাকালে স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অপরদিকে, কিশোরীকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬