বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পরিকল্পিত হত্যার তথ্য পুলিশের।

টাকার লোভে চাচিকে হত্যা, গ্রেপ্তার ভাতিজাসহ ২

ছবি: চেকপোস্ট

রাঙামাটির বরকল উপজেলার শুভলং ইউনিয়নের বরুনাছড়ি (ইসলামপুর) এলাকায় গৃহবধূ আয়শা বেগম (৪৯) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের আপন ভাতিজাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাঙামাটি জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, পিপিএম।

গ্রেপ্তারকৃতরা হলেন নিহতের আপন ভাতিজা মো. সোহাগ (১৭) এবং তার সহযোগী প্রতিবেশী ওমর আলী (১৯)। তারা উভয়েই বরকল উপজেলার শুভলং ইউনিয়নের বরুনাছড়ি (ইসলামপুর) এলাকার বাসিন্দা।

পুলিশ সুপার জানান, গত ২১ জুন সংঘটিত হত্যাকাণ্ডের পরপরই তদন্ত শুরু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা নজরদারি এবং মাঠপর্যায়ের অনুসন্ধানের মাধ্যমে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। তাদের কাছ থেকে হত্যার পর লুট করা ১ লাখ ৯৯ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনায় ব্যবহৃত একটি ইটসহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘরে নগদ অর্থ থাকার বিষয়টি আগে থেকেই জানত নিহতের ভাতিজা সোহাগ। টাকার লোভে সে প্রতিবেশী ওমর আলীকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায়। হত্যার পর তারা ঘরের আলমারি ভেঙে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, মিডিয়া ইনচার্জ এইচ এম মাহমুদ, মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২১ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরকল উপজেলার শুভলং ইউনিয়নের ইসলামপুর এলাকায় নিজ বাড়িতে একা থাকা অবস্থায় আয়শা বেগম নিহত হন। ঘটনার সময় তার স্বামী ও সন্তানরা পারিবারিক কাজে বাড়ির বাইরে ছিলেন। পরে পরিবারের সদস্যরা অভিযোগ করেন, দুর্বৃত্তরা তাকে হত্যা করে ঘরে থাকা প্রায় সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

#রাঙামাটি_হত্যাকাণ্ড #বরকল_সংবাদ #অপরাধ_ও_আইন

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

টাকার লোভে চাচিকে হত্যা, গ্রেপ্তার ভাতিজাসহ ২

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত