শনিবার, ০১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

যোগাযোগ ও বাড়বে অর্থনৈতিক গতি

ঝালকাঠী সুগন্ধা সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু বিভাগের সচিব

ছবি : চেকপোস্ট

নলছিটি–ঝালকাঠী সুগন্ধা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন সেতু বিভাগের সচিব আ. রউফ। এ পরিদর্শনকে বহুল প্রত্যাশিত সেতু নির্মাণ প্রকল্পের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

পরিদর্শনকালে সচিবের সঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। তারা সম্ভাব্য স্থান, ভৌগোলিক অবস্থা এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক সরেজমিনে পর্যালোচনা করেন।

সংশ্লিষ্টদের আশা, সম্ভাব্যতা যাচাই কার্যক্রম দ্রুত সম্পন্ন হলে সুগন্ধা সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পরবর্তী ধাপ শুরু করা সম্ভব হবে।

স্থানীয়দের মতে, নলছিটি–ঝালকাঠী সুগন্ধা সেতু নির্মিত হলে দুই এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও দ্রুত হবে। পাশাপাশি বাণিজ্য, কৃষি, শিক্ষা ও সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা মনে করছেন।

#নলছিটি #ঝালকাঠি_সংবাদ #সুগন্ধা_সেতু

চেকপোস্ট

শনিবার, ০১ আগস্ট ২০২৬

ঝালকাঠী সুগন্ধা সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু বিভাগের সচিব

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

নলছিটি–ঝালকাঠী সুগন্ধা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন সেতু বিভাগের সচিব আ. রউফ। এ পরিদর্শনকে বহুল প্রত্যাশিত সেতু নির্মাণ প্রকল্পের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

পরিদর্শনকালে সচিবের সঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। তারা সম্ভাব্য স্থান, ভৌগোলিক অবস্থা এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক সরেজমিনে পর্যালোচনা করেন।

সংশ্লিষ্টদের আশা, সম্ভাব্যতা যাচাই কার্যক্রম দ্রুত সম্পন্ন হলে সুগন্ধা সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পরবর্তী ধাপ শুরু করা সম্ভব হবে।

স্থানীয়দের মতে, নলছিটি–ঝালকাঠী সুগন্ধা সেতু নির্মিত হলে দুই এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও দ্রুত হবে। পাশাপাশি বাণিজ্য, কৃষি, শিক্ষা ও সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা মনে করছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত