জেট ফুয়েলের দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে সরকার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫ টাকা ৬৭ পয়সা কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৭ জুন) জানানো এই নতুন মূল্য আজ রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
বিইআরসি আরও জানিয়েছে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১.০৮২৩ ডলার থেকে কমিয়ে ০.৯৮০৮ ডলার নির্ধারণ করা হয়েছে।
এর আগে মে মাসে একাধিক দফায় জেট ফুয়েলের দাম সমন্বয় করা হয়েছিল। তখন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ফ্লাইটের জ্বালানি খরচ উল্লেখযোগ্যভাবে কমানো হয়।
চলমান এই মূল্য হ্রাসের ফলে বিমান চলাচল খাতে খরচ কমার পাশাপাশি টিকিট মূল্যে প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬