বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গতিশীল করার আহ্বান

জামালপুরের রাজনীতি ও ত্যাগী নেতাদের মূল্যায়ন নিয়ে আলোচনা

ছবি: চেকপোস্ট

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এম শুভ পাঠান। এ সময় জামালপুর জেলার সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের বিষয়টি গুরুত্ব পায়।

সম্প্রতি অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জামালপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা ও সাবেক যুবদল কর্মী এম শুভ পাঠান জেলার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘স্বনির্ভর বাংলাদেশ’ বিনির্মাণের বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের অংশগ্রহণ ও সমর্থন বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে বিগত সময়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী এবং মামলা-হামলার শিকার ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানানো হয়। নেতারা বলেন, দলের দুঃসময়ে যারা সংগঠনের পাশে ছিলেন, ভবিষ্যতে তাদের সাংগঠনিক দায়িত্ব ও পদ-পদবির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত।

এ সময় বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনি নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি দলের দুর্দিনের কর্মীদের পাশে থাকার আশ্বাস দেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করার পরামর্শ দেন।

মতবিনিময় সভায় দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে রাজনৈতিক কার্যক্রম জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

#বিএনপি_রাজনীতি #নিলুফার_চৌধুরী_মনি #শুভ_পাঠান

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

জামালপুরের রাজনীতি ও ত্যাগী নেতাদের মূল্যায়ন নিয়ে আলোচনা

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এম শুভ পাঠান। এ সময় জামালপুর জেলার সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের বিষয়টি গুরুত্ব পায়।

সম্প্রতি অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জামালপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা ও সাবেক যুবদল কর্মী এম শুভ পাঠান জেলার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘স্বনির্ভর বাংলাদেশ’ বিনির্মাণের বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের অংশগ্রহণ ও সমর্থন বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে বিগত সময়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী এবং মামলা-হামলার শিকার ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানানো হয়। নেতারা বলেন, দলের দুঃসময়ে যারা সংগঠনের পাশে ছিলেন, ভবিষ্যতে তাদের সাংগঠনিক দায়িত্ব ও পদ-পদবির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত।

এ সময় বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনি নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি দলের দুর্দিনের কর্মীদের পাশে থাকার আশ্বাস দেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করার পরামর্শ দেন।

মতবিনিময় সভায় দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে রাজনৈতিক কার্যক্রম জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত