মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সরকারি-বেসরকারি সমন্বয়ের আহ্বান

জলবায়ু সংক্রান্ত জাতীয় কৌশল প্রনয়নে সহযোগীতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ছবি : চেকপোস্ট

বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাডামস ফাউন্ডেশন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মাল্টি অ্যাক্টর পার্টনারশিপ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে জলবায়ু সহনশীলতার উন্নয়ন  ও জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়- ক্ষতির বিষয়ে জাতীয় কৌশল প্রনয়নে সহযোগীতা কার্যক্রম শীর্ষক প্রকল্পের দক্ষতা উন্নয়ন কর্মশালা আজ ১৫ জুলাই বুধবার খুলনা পরিবেশ অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ- পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফুর রহমান। কর্মশালায় অতিথিরা বলেন,জলোচ্ছ্বাস, ঘুর্নিঝড়, সাইক্লোন ও বন্যার কারনে জলবায়ু দিন দিন পরিবর্তন হচ্ছে ও ক্ষয়ক্ষতি বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারি - বেসরকারি সমন্বয়ে কাজ করতে হবে। 

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়াতে হবে। এ্যাডামস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম আলী আসলামের সভাপতিত্বে কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মুজিবুর রহমান ও কুয়েটের দুর্যোগ ব্যবস্থাপনা ইন্সটিটিউটের ( আইডিএম) এর সহযোগী অধ্যাপক ড. আঞ্জুম তাসনুভা। 

কর্মশালায় খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম, উপ- পরিচালক সরদার শরীফুল ইসলাম, উপ- পরিচালক মিহির লাল সরদার, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ- প্রধান তথ্য অফিসার ( রুটিন দায়িত্ব)  মোঃ মেহেদি হাসান 

প্রমুখ বক্তব্যে রাখেন। প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমান। কর্মশালাটি পরিচালনা করেন এ্যাডামস ফাউন্ডেশনের উপ- নির্বাহী পরিচালক আশিক মাহমুদ। কর্মশালায় পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। 

উল্লেখিত, প্রকল্পটি স্থানীয় পর্যায়ে এ্যাডামস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে আইক্যাড ও আন্তর্জাতিক পর্যায়ে জার্মানওয়াচ বাস্তবায়ন করছে। কর্মশালার উদ্দেশ্যে হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ক্ষয়ক্ষতির সম্পর্কে অংশগ্রহণকারীদের জ্ঞান, দক্ষতা বৃদ্ধি করা, কর্মশালায় জলবায়ু সংক্রান্ত পরিবর্তনে অর্থনৈতিক ও অ- অর্থনৈতিক বিষয়াদি, জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা ক্ষয়ক্ষতি মোকাবেলায় আন্তর্জাতিক পদক্ষেপ সমুহ, বাংলাদেশে ক্ষয়ক্ষতির জাতীয় নীতিমালা প্রনয়ণ বিষয় সমুহ এবং ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রাতিষ্ঠানিক পর্যায়ে আমাদের দায়িত্ব সমুহ সম্পর্কে বিষদভাবে আলোচনা করা হয়।

#খুলনা_সংবাদ #জলবায়ু_পরিবর্তন #ClimateAction

চেকপোস্ট

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জলবায়ু সংক্রান্ত জাতীয় কৌশল প্রনয়নে সহযোগীতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত